Big Setback for Indian: ভারতীয়দের জন্য বড় দুঃসংবাদ! এখন থেকে ভারতীয়রা আর পাবেন না… ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’…

Big Setback for Indian: ভারতীয়দের জন্য বড় দুঃসংবাদ! এখন থেকে ভারতীয়রা আর পাবেন না… ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয়দের জন্য ফের বড় দুঃসংবাদ! মার্কিনি ছোট ব্যবসায়ীরা (US Small Business Administration/SBA) আগেই এই মর্মে একটি নির্দেশ পেয়েছিলেন। তবে এটা ‘নন-ইউএস সিটিজেন’দের (non-US citizens) জন্যই মূলত। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ (US government’s Americans start)। মার্কিন প্রেসিডেন্টের এই আমেরিকাদের অগ্রাধিকার (US President Donald Trump’s ‘America First’ agenda) দেওয়ার বিষয়টি সে দেশে খুবই জনপ্রিয় হয়েছে। কেননা, এক্ষেত্রে স্বদেশের স্বার্থ সুরক্ষিত থাকবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

ঋণ নয়

মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করার জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রে ভারতীয়দের জন্য একটি বড় দুঃসংবাদ এসেছে। ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অধীনে একটি নতুন নিয়ম চালু হয়েছে, যা ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার কথা ঘোষণা করে দেওয়া হয়েছে। সোজা কথায়, নতুন নিয়মে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক ঋণ নিতে বাধা পেতে পারেন ভারতীয়রা।

SBA-এর নতুন নীতি 

আমেরিকার স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (SBA) তাদের অপারেটিং পদ্ধতি (SOP) সংশোধন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো ছোট ব্যবসার ঋণের জন্য আবেদন করতে হলে সেই ব্যবসার ১০০% মালিকানা কেবল মার্কিন নাগরিকদের (US Citizen) হাতেই থাকতে হবে।

গ্রিন কার্ড হোল্ডারদের উপর প্রভাব

সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে গ্রিন কার্ড হোল্ডার বা লিগ্যাল পারমানেন্ট রেসিডেন্টদের (LPR) জন্য। আগে গ্রিন কার্ড হোল্ডাররা ঋণের আবেদন করতে পারতেন, কিন্তু নতুন নিয়মে তাঁদের মালিকানা থাকা কোনো সংস্থা এই ঋণ (SBA Loan) পাওয়ার যোগ্য হবে না। ১ মার্চ ২০২৬ থেকে এই নতুন নিয়ম পুরোপুরি কার্যকর হওয়ার কথা।

কেন এই পরিবর্তন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ অ্যাজেন্ডাকে আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নথিতে উল্লেখ করা হয়েছে, মার্কিন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেখানে অন্যদের অনুপ্রবেশ রুখতে এই সিদ্ধান্ত।

ভারতীয়দের ক্ষতি

ভারতীয়দের উপর এই নীতির যথেষ্ট নেতিবাচক প্রভাব পড়বে। আমেরিকায় বসবাসকারী অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ভারতীয়রা অন্যতম বৃহত্তম। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের হোটেল ব্যবসার প্রায় ৬০% মালিকানাই ভারতীয় বংশোদ্ভূতদের হাতে। এছাড়াও বহু ছোট ও মাঝারি ব্যবসা সেখানে পরিচালনা করেন ভারতীয়রাই। এই নতুন নিয়মের ফলে অনেক ভারতীয় উদ্যোক্তাই আর্থিক সমস্যায় পড়বেন। অনেক বিশেষজ্ঞ এবং ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁদের মতে, এটি অভিবাসী উদ্যোক্তাদের উপর এক ধরণের আক্রমণ। এর ফলে অনেক ব্যবসায়ীকেই হয় তাঁদের মালিকানা কোনো মার্কিন নাগরিকের নামে হস্তান্তর করতে হবে, অথবা ঋণের জন্য অন্য কোনো বেসরকারি উৎসের খোঁজ করতে হবে।

সবচেয়ে বেশি গ্রিন কার্ড হোল্ডার

২০২৪ সালের তথ্য অনুযায়ী, মেক্সিকোর পরেই ভারত থেকে সবচেয়ে বেশি মানুষ আমেরিকায় গ্রিন কার্ড পেয়েছেন। ন্যাশনাল ফাউন্ডেশন ফর আমেরিকান পলিসির ২০২২ সালের রিপোর্ট অনুযায়ী, ভারতীয়-আমেরিকানদের মালিকানাধীন ব্যবসাগুলি বছরে ১৫০ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব তৈরি করে এবং প্রায় ৮ লক্ষ মানুষের কর্মসংস্থান করে।

সার কথা

তাহলে কী দাঁড়াল? এই নীতির সার কথা হল– নতুন এই নিয়মে এখন থেকে গ্রিন কার্ড থাকা সত্ত্বেও কোনো ভারতীয়ের বা অন্য বিদেশি নাগরিকের মালিকানাধীন ছোট ব্যবসা মার্কিন সরকারের সাহায্যপ্রাপ্ত SBA ঋণ পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হবে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত কড়াকড়িরই একটি অংশ এটি।

(Feed Source: zeenews.com)