
ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উভয় যাত্রীই গুরুতর আহত হন। বেলুনগুলি আনমোল টাওয়ারের ১০০৩ নম্বর কক্ষের বাসিন্দা অর্পিত জৈন অর্ডার করেছিলেন বলে জানা গিয়েছে।
মুম্বই: আবাসনের লিফটের ভিতরে গ্যাস ভর্তি বেলুন বিস্ফোরণে আহত দুই। বুধবার এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গুরগাঁওতে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত হিমানি গগন তাপারিয়া (২১) গুজরাতের সুরতের বাসিন্দা এবং রাজুকুমার মাহাত (২৫), আন্ধেরি পশ্চিমের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, হিমানির ডান হাত, ঘাড় এবং পেট পুড়ে গিয়েছে। মুখ পুড়ে গিয়েছে রাজকুমারের। এমন ভয়াবহ দুর্ঘটনার নজির খুব একটা দেখা যায় না।
পুলিশ সূত্রের খবর, সেই সময়ে হিমানি তাপারিয়া মুম্বইয়ে এসেছিলেন একটি ভর্তি সংক্রান্ত সাক্ষাৎকারের জন্য। আনমোল টাওয়ারের ১০ তলায় তার মাসির বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেই সময়ে রাজকুমার মাহাত এবং তাঁর সহযোগীরা ১০ থেকে ১২টি গ্যাস ভর্তি বেলুন নিয়ে লিফটে ওঠেন। জানা গিয়েছে, রাজকুমার মাহতো একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করেন যা পার্টির জন্য বেলুন এবং সাজসজ্জা সরবরাহ করে। লিফটটি উপরে ওঠার হঠাৎ বেলুনগুলি বিস্ফোরিত হয়। ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উভয় যাত্রীই গুরুতর আহত হন। বেলুনগুলি আনমোল টাওয়ারের ১০০৩ নম্বর কক্ষের বাসিন্দা অর্পিত জৈন অর্ডার করেছিলেন বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেলুনগুলি পরিচালনা করার সময় রাজকুমার মাহতকে কোনও সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হয়নি। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ঘটনাটি নিয়োগকর্তার অবহেলা এবং অসাবধানতার কারণে ঘটেছে বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, আহত দুজনকেই পৃথক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
(Feed Source: news18.com)
