Electric Bill Saving Tips: এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে

Electric Bill Saving Tips: এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে

বাড়িতে সোলার প্যানেল বসিয়ে এসি, ফ্রিজ, গিজার, টিভি, ফ্যান ও লাইট—সব কিছুই অনায়াসে চালাচ্ছেন তিনি, তাও বিদ্যুৎ দফতরের বিদ্যুৎ ব্যবহার না করেই।

+

বাড়ির

বাড়ির এসি লাইট সবই চলছে সৌর বিদ্যুতে

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: সোলার শক্তিতেই এসি-ফ্রিজ-গিজার, বসিরহাটের এই বাড়িতে বিদ্যুৎ বিল শূন্য। বিদ্যুতের ক্রমবর্ধমান খরচ যখন সাধারণ মানুষের মাথাব্যথার কারণ, তখন বসিরহাটে ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ে তুলেছেন অসিম দাস। নিজের বাড়িতে সোলার প্যানেল বসিয়ে এসি, ফ্রিজ, গিজার, টিভি, ফ্যান ও লাইট—সব কিছুই অনায়াসে চালাচ্ছেন তিনি, তাও বিদ্যুৎ দফতরের বিদ্যুৎ ব্যবহার না করেই।

অসিম বাবু জানান, সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুতেই তার বাড়ির দৈনন্দিন প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে। ফলে প্রতি মাসে বিদ্যুৎ বিলের চিন্তা একেবারেই নেই। বিদ্যুতের জন্য বিদ্যুৎ দফতরে কোনও অতিরিক্ত অর্থও দিতে হয় না বলে জানান তিনি। পরিবেশবান্ধব এই উদ্যোগে যেমন বিদ্যুৎ খরচ কমেছে, তেমনই কমেছে কার্বন নিঃসরণ। প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে স্বনির্ভর হওয়া যায়, তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন বসিরহাটের অসিম দাস।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসার ঘটলে একদিকে যেমন সাধারণ মানুষের আর্থিক সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশ রক্ষাতেও বড় ভূমিকা নেবে। বসিরহাটের এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকার বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সোলার শক্তির ব্যবহারে আগ্রহী হতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারাও। অনেকের কাছেই অসিম বাবু আজ হয়ে উঠেছেন প্রেরণার নাম—যিনি দেখিয়ে দিলেন, একটু পরিকল্পনা আর উদ্যোগ থাকলেই বিদ্যুৎ বিল ছাড়াই আধুনিক জীবনযাপন সম্ভব।