)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: SBI-এ কেলেঙ্কারি। ২ কোটি টাকা গয়না-সহ উধাও আস্ত একটি লকার! লকারটি অন্য এক গ্রাহক দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে।
জানা গিয়েছে, এসবিআইয়ের ফরিদাবাদের সেক্টর ১৫ মার্কেট শাখায় ওই লকারটি ছিল ডিসি গর্গ নামে এক ব্যক্তি। পেশায় তিনি চার্টার্ড অ্যাকাউনট্যান্ট। প্রায় ১২ বছর লকারটি ব্যবহার করছিলেন। কিন্তু দু’দুয়েক আগে যখন গর্গের স্ত্রী যখন লকারটি ব্যবহার করতে যান, তখন নাকি ব্যাংক থেকে জানানো হয়, তাঁর স্বামীর নামে ওই শাখার কোনও লকারই নেই! অভিযোগকারীর দাবি, এক বছর আগেও তাঁর ব্যাংক অ্য়াকাউন্ট থেকে লকারে ফি বাবদ টাকা কাটা হয়েছে।
ঘটনাটি জানার পর ডিসি গর্গ নিজে ব্যাংকে যান। ব্যাংকের কর্তারা সাফ জানিয়ে দেয়, তাঁর নামে ব্য়াংকের ওই শাখায় কোনও লকারই নেই। কিন্তু লকারের চাবিটি তো গর্গের কাছেই রয়েছে। ব্যাংক কর্তাদের দাবি, ওই লকারটি অন্য এক ব্যক্তিকে বরাদ্দ করা হয়েছে। গর্গ জানিয়েছেন, ২০১৪ সাল থেকে লকারটি ব্যবহার করছেন তিনি। অ্যাকাউন্ট থেকে ফি বাবদ বছরে ২,৩৬০ টাকা কাটাও হত নিয়মিত।
অভিযোগ, লকারটি ভেঙে বিকাশ চৌহান এক ব্য়ক্তির নামে বরাদ্দ করা হয়েছে। তাঁকে ডুপ্লিকেট চাবিও দিয়ে দেওয়া হয়েছে। ডিসি গর্গ জানান, ওই লকারে প্রায় ১.২৫ কেজি সোনার বার, প্রায় ৩ কেজি রুপো এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিল। এসবিআইয়ের সদর দফতর ও ব্যাংকের চেয়ারম্যানের কাছে অভিযোগও দায়ের করেছেন তিনি।
গর্গের সহযোগী এবং জেলা কনজিউমার ফোরামের প্রাক্তন সদস্য সতীশ মিত্তাল ব্যাঙ্ক কর্মকর্তাদের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর সাফ কথা, ব্যাংক কর্মীরা যদি নির্দোষ হতেন, তবে বিষয়টি স্বচ্ছভাবে তদন্ত না করে চেপে যাওয়ার চেষ্টা করতেন না। অভিযোগ দায়ের করা হয়েছে থানায়ও। ব্যাংকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্রেফ উপার্জিত টাকাই নয়, গয়না-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রীও ব্য়াংকের লকারে রাখাটাই রেওয়াজ। কারণ সাধারণ মানুষের ধারনা, লকারে গয়না রাখা রাখলেই তা সুরক্ষিত থাকবে। লকারের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকেরই। এখন যদি কোনও দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের পুরো দায় কিন্তু ব্য়াংক নেয় না। রিজার্ভ ব্য়াংকের নির্দেশিকায় তেমনটাই বলা হয়েছে।
ক্ষতিপূরণের সীমাবদ্ধতা
যদি ব্যাংকের গাফিলতি (যেমন—নিরাপত্তায় ত্রুটি বা কর্মীদের জালিয়াতি) প্রমাণিত হয়, তবেই ব্যাংক ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। কিন্তু সেই ক্ষতিপূরণের অংক আপনার হারানো গয়নার মূল্যের সমান নাও হতে পারে। বর্তমান নিয়ম অনুযায়ী, লকার ভাড়ার সর্বোচ্চ ১০০ গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে পারে ব্যাংক।
(Feed Source: zeenews.com)
