Adani Group: ভোটের আগে বিশাল ধাক্কা ইউনূসের, বিরাট বকেয়া বিল পাঠাল আদানিরা, সঙ্গে চরম হুঁশিয়ারি…

Adani Group: ভোটের আগে বিশাল ধাক্কা ইউনূসের, বিরাট বকেয়া বিল পাঠাল আদানিরা, সঙ্গে চরম হুঁশিয়ারি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট পরীক্ষা মহম্মদ ইউনূসের সামনে। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হবে বাংলাদেশে। ভোটে হিংসার আশঙ্কায় চাপে প্রশাসন। তার মধ্যেই ইউনূসের উপর বিরাট চাপ এসে পড়ল। সৌজন্যে গৌতম আদানি গ্রুপ।

বাংলাদেশ বিদ্যুত্ সরবারহ করে আদানি গ্রুপ। ঝাড়খণ্ডে তাদের বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র থেকে ওই বিদ্যুত্ যায় বাংলাদেশে। সেই বিদ্যুতের বিরাট বিল বাকী বাংলাদেশের। একবার সেই বকেয়া নিয়ে তাগাদা দিয়েছিল আদানিরা। কিছু টাকা দিয়ে আদানিদের মুখ বন্ধ করেছিল। এবার ফের তাগাদার নোটিস গেল বাংলাদেশে।

আদানি গ্রুপ বাংলাদেশ সরকারকে একটি চিঠি দিয়েছে। যেখানে তারা তাদের পাওনা বকেয়া টাকা দ্রুত পরিশোধ করার দাবি জানিয়েছে। পাশাপাশি তারা সতর্ক করে দিয়েছে যে, ওই টাকা সময়মতো না পাওয়া গেলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।

গত ২৯ জানুয়ারি, আদানি পাওয়ার লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অবিনাশ অনুরাগ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)চেয়ারম্যানকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, বকেয়া টাকার মধ্যে ১১২.৭ মিলিয়ন ডলার (যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,০০০ কোটি টাকা) অবিলম্বে পরিশোধ করতে হবে। বিদ্যুৎকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম (কয়লা কেনা ও রক্ষণাবেক্ষণ) চালু রাখার জন্য ওই টাকাটা এখনই প্রয়োজন। ওই টাকা যদি দ্রুত না পাওয়া যায়, তবে বিদ্যুৎকেন্দ্র থেকে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

আদানি গ্রুপ যে ১১২.৭ মিলিয়ন ডলার চেয়েছে, তার হিসাবটা এ রকম। গত বছরের জুন মাস পর্যন্ত বাকি আছে ৫৩.২ মিলিয়ন ডলার। অক্টোবর মাস পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বাকি আছে আরও ৫৯.৬ মিলিয়ন ডলার। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বারবার অনুরোধ সত্ত্বেও এই টাকা পরিশোধ করতে পারছে না। ঝাড়খণ্ডের গোড্ডা কেন্দ্র থেকে আসা এই বিদ্যুৎ বাংলাদেশের মোট চাহিদার প্রায় ১০% মেটায়। তাই বিদ্যুৎ সরবরাহ কমলে দেশে লোডশেডিং বাড়ার সম্ভাবনা রয়েছে।

(Feed Source: zeenews.com)