India US Tariff Row: গলল বরফ! রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত, খুশি হয়ে বাণিজ্য চুক্তি ট্রাম্পের…

India US Tariff Row: গলল বরফ! রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত, খুশি হয়ে বাণিজ্য চুক্তি ট্রাম্পের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের উপর শুল্কগুঁতোর পর বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতীয় পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে বলে জানিয়েছেন খোদ ট্রাম্প। সোমবার রাতে ট্রুথ সোশ্যালে এ কথা জানিয়ে নিজেই পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণা ভারত‑যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে শান্তির দিকে একটি সংকেত দেয়, যেটা আগের কড়া শুল্কের কারণে খারাপ হয়ে গিয়েছিল।

ট্রাম্পের Truth Social পোস্টের জবাবে, প্রধানমন্ত্রী মোদী লিখেছেন যে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের উপর এখন ১৮% শুল্ক লাগবে। তিনি আরও লিখেছেন, ‘ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে এই ঘোষণার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বড় ধন্যবাদ।’

কেন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প?
জানা গিয়েছে, রাশিয়া থেকে ভারত তেল কিনত বলে আপত্তি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরপরই ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্তি শুল্কের বোঝা চাপিয়ে দেয়। অবশেষে ট্রাম্পের সঙ্গে সমঝোতা করে সেই শুল্কের বোঝা ঘাড় থেকে নামালেন নরেন্দ্র মোদী।

মোদী ট্রাম্পকে জানিয়েছেন, তিনি আরও রাশিয়া থেকে তেল কিনবেন না। বরং আমেরিকা বা ভেনেজুয়েলা থেকেই তেল কিনবে ভারত।

ডোনাল্ড ট্রাম্প কী জানিয়েছেন:
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। আমরা অনেক বিষয়েই কথা বলেছি। তিনি(মোদী) রাশিয়া থেকে তেল না কেনার জন্য রাজি হয়েছে। আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকে তিনি এবার থেকে তেল কিনবেন। এই সিদ্ধান্ত ইউক্রেনে যুদ্ধ থামাতেও সাহায্য করবেন। মোদীর অনুরোধে, আমরা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে শুল্ক ২৫ থেকে ১৮ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ট্রাম্পের দাবি, এর পাশাপাশি প্রধানমন্ত্রী এবার থেকে মার্কিন পণ্য কিনতেও রাজি হয়েছেন। আমেরিকার থেকে ৫০ হাজার কোটি ডলারের ( ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ ২৫ হাজার ৬২২ কোটি টাকার) শক্তি, প্রযুক্তি, কয়লা, কৃষিজ পণ্য-সহ অন্যান্য সামগ্রী কেনার কথা দিয়েছেন মোদী।

এর উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবেন কি না, সেই নিয়ে কোনও মন্তব্য করেননি। এমনকী মার্কিন পণ্য কিনবেন কি না, তা নিয়েও কিছু বলেননি।

(Feed Source: zeenews.com)