নতুন ছবি নিয়ে ভুয়ো খবরে জেরবার রোহিত শেট্টি, কী পদক্ষেপ নিলেন?

নতুন ছবি নিয়ে ভুয়ো খবরে জেরবার রোহিত শেট্টি, কী পদক্ষেপ নিলেন?

কলকাতা: পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) নতুন ছবি ‘গোলমাল ৫’ বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে। শোনা গিয়েছিল, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং শশী কপূর (Sashi Kapoor) অভিনীত ‘দো অউর দো পাঁচ’ ছবিটির প্রেক্ষাপটে, ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজ়ির নতুন এই ছবি তৈরি করবেন পরিচালক। এই খবর প্রকাশ্যে রুষ্ঠ হয়েছেন পরিচালক রোহিত। ‘দো অউর দো পাঁচ’  এবং ‘গোলমাল’ ফ্রাঞ্চাইজির প্রত্যেকটা ছবির মধ্যেই একটি মিল রয়েছে, প্রত্যেকটাই হাস্যরসের ছবি। এই ধরণের খবর ছড়িয়ে পড়তেই, কড়া পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত পরিচালক এবং তাঁর টিম।

১৯৮০ সালে মুক্তি পেয়েছিল কৌতুকধর্মী ছবি ‘দো অউর দো পাঁচ’, মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও শশী কপূর। মনে করা হচ্ছিল, এই ছবিটির অনুকরণেই তৈরি হবে ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজ়ির নতুন ছবি। এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পরেই মুখ খোলা হয়েছে রোহিত শেট্টির টিমের তরফ থেকে। জানানো হয়েছে, সমাজমাধ্যমে মিথ্যে গুঞ্জন রটানো হচ্ছে যে, ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজ়ির নতুন ছবিটি, পুরনো ছবি ‘দো অউর দো পাঁচ’-এর অনুকরণে তৈরি হবে। আমরা জানাতে চাই, এই তথ্যটি একেবারেই ভুয়ো। ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা অনুরোধ করব, যেন অবিলম্বে এই খবর ছড়ানো বন্ধ করা হয়। যদি কেউ এই মর্মে কোনও খবর লিখে থাকেন, তাহলে তা সরিয়ে নেওয়াই বাঞ্ছনীয়।’

সদ্যই রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ঘটনা ঘটার পরে, শুভম লোঙ্কের আরজ়ো বিশ্নোই নামে এক ব্যক্তি সমাজমাধ্যমে ঘটনার দায় স্বীকার করেছেন। একটি পোস্ট করেছেন তিনি আর সেখানে লেখা হয়েছে, ‘রাম রাম! সমস্ত ভাইদের জানাই, জয় বজরংবলী। আজ আমরা পরিচালক রোহিত শেট্টীর মুম্বইয়ের বাড়িতে গুলিবর্ষণের যে ঘটনা ঘটেছে, তার দায় স্বীকার করছি। আমাদের কাজে নাক না গলানোর জন্য, বহু বার ওকে বার্তা দিয়েছিলাম। কিন্তু ও বোঝেনি’।

এই পোস্ট দেখেই স্পষ্ট হয় যে, এই ঘটনা লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফ থেকেই ঘটানো হয়েছে। এই পোস্টের পরে, আরও এক ব্যক্তি, নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করে সমাজমাধ্যমে লেখেন, ‘এটা স্রেফ একটা ঝলক ছিল। আমাদের কথা না শুনলে, পরের গুলিটা ওর বাড়ির বাইরে আর চলবে না। সোজা ওর শোওয়ার ঘরে গিয়ে, ওর বুকে চলবে। পুরো বলিউডকে এটা আমাদের সতর্কবার্তা। নিজেদের পথ ঠিক করো, নাহলে বাবা সিদ্দিকির চেয়েও খারাপ অবস্থা হবে তোমাদের। আমাদের শত্রুদের বলছি, সাবধান হয়ে যাও এবং প্রস্তুত থাকো। একটাই দল ছিল, আছে, থাকবে। সেটা লরেন্স বিষ্ণোইদের দল।’

(Feed Source: abplive.com)