Howrah News: ৭০ বছরেও হাড়ভাঙা পরিশ্রম! ছেলের মুখে খাবার তুলে দিচ্ছেন হাওড়ার এই মা, চালাচ্ছেন ৩ ফুটের দোকান!

Howrah News: ৭০ বছরেও হাড়ভাঙা পরিশ্রম! ছেলের মুখে খাবার তুলে দিচ্ছেন হাওড়ার এই মা, চালাচ্ছেন ৩ ফুটের দোকান!

৭০ এর বৃদ্ধার হাড় ভাঙা খাটনি! নিজের হাতে চালাচ্ছেন ভাতের হোটেল! আর ছেলেরা? দেখুন তাঁর মর্মান্তিক কাহিনী।

৭০ এর বৃদ্ধা নিজে হাতে হোটেল চালাচ্ছেন সালকিয়া হরগঞ্জ বাজারে

হাওড়া, রাকেশ মাইতি: ৭০ বছরেও থেমে নেই হাওড়ার দিপালী ঘোষ! দুপুর-রাত্রি বহু মানুষের খাবার ঠিকানা দিপালী মাসির ৩ ফুট চওড়া কিচেন। ৭০ বছর বয়সেও গায়ে-গতরে খেটে উপার্জন করে ছেলেদের মুখে খাবার তুলে দিচ্ছেন। বয়সের ভারে শরীর চামড়া’য় কোঁচ পড়েছে শরীর নুয়ে পড়লেও মনোবল রয়েছে অদম্য। হাওড়া সালকিয়া হরগঞ্জ বাজারের দিপালী ঘোষের হোটেল ঘর।

সরু ৩ ফুটের ছোট্ট দোকান ঘর থেকেই প্রতিদিনের সংসার খরচ যোগান বৃদ্ধা। বুড়ো হাতে প্রায় ৩০ বছর হেঁসেল সামলাচ্ছেন তিনি। ছোট্ট এই দোকানেই রাত কাটে তাঁর। প্রতিদিন সকালে  উঠে বাজার সেরে রান্না চাপান। ভাত ডাল সবজি ভাজা মাছ ডিম মাংস। সকাল ১২ টা থেকে দুপুর ২.৩০-৩ পর্যন্ত তারপর ক্ষণিকের বিশ্রাম নিয়ে রাতের রুটি-তরকা। দোকান চলে রাত ১১ পর্যন্ত। সারা দিন চা বিস্কুট অল্প মুড়ি খেয়ে দিন কাটান, ভারী খাবার বলতে  রাতে দোকানের ঝাঁপ বন্ধ করে সবজি রুটি।

এ প্রসঙ্গে দিপালী ঘোষ জানান, দুই ছেলে। এক ছেলে ফুটপাতে রুমাল বিক্রি করেন, অন্য ছেলে কিছুই করেনা। একজনের খাবার খরচও নিজের কাঁধে। স্বামীর মৃত্যুর পর থেকে নিজে এই হেঁসেল সামাল দিচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত কঠিন লড়াই করেই দিন চলে। নিজের ওষুধ খরচ থেকে খাবার খরচ সমস্ত কিছুই এই বুড়ো হাড়ে ঘাম ঝরিয়ে উপার্জন করতে হয়।