Mimi Chakraborty Birthday: “এই অত্যাচার গত ১৫ বছর ধরে চলছে”… মিমি চক্রবর্তীর জন্মদিনে বন্ধু অনিন্দ্য ফাঁস করলেন ‘গোপন’ কথা

Mimi Chakraborty Birthday: “এই অত্যাচার গত ১৫ বছর ধরে চলছে”… মিমি চক্রবর্তীর জন্মদিনে বন্ধু অনিন্দ্য ফাঁস করলেন ‘গোপন’ কথা

আজ মিমির জন্মদিন৷ টলিউডে তাঁর বন্ধুর সংখ্যা হাতে গোনা৷ ব্যক্তিগত সময় তাঁদের সঙ্গে কাটাতে পছন্দ করেন অভিনেত্রী৷ তাঁদের মধ্যে একজন অবশ্যই অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়৷ মিমি চক্রবর্তীর জন্মদিনে বন্ধু অনিন্দ্যর সঙ্গে যা করা হল, একেবার ‘থ’ বনে গেলেন অভিনেতা!

কলকাতা: ১১ ফেব্রুয়ারি মিমি চক্রবর্তীর জন্মদিন। তাঁকে টলিউড ক্যুইন বলা হয়৷ অভিনয়, গান, রাজনীতি, সবেতেই তাঁর অবাদ বিচরণ৷ তৃণমূলের সাংসদ ছিলেন তিনি৷ তবে আপাতত রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন অভিনেত্রী৷ অভিনয়তেই মন দিয়েছেন পুরোপুরি৷ এবার আক্ষরিক অর্থে বলিউডে পা দিতে চলেছেন তিনি৷ নেটফ্লিক্সের হাম হিন্দুস্তানি-তে মিমিকে পাওয়া যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে৷ সইফ আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মিমি চক্রবর্তী৷ এর আগে যদিও বাংলা ছবি পোস্ত-র হিন্দি শাত্রী বিরুদ্ধ শাস্ত্রী ছবিতে অভিনয় করেছেন মিমি৷