রাজ্যে বিধানসভা নির্বাচন কবে? ক’দফায় হবে ভোট? কবে হবে ঘোষণা?

রাজ্যে বিধানসভা নির্বাচন কবে? ক’দফায় হবে ভোট? কবে হবে ঘোষণা?

 

এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর

১। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা। ১৪ তারিখ পর্যন্ত চলবে শুনানি। তারপরেই নথি যাচাই, বুথ নিয়ে পর্যালোচনা। ১ মার্চ আসছেন জ্ঞানেশ ভারতী।

২। মাঝ এপ্রিলেই রাজ্যে বিধানসভা নির্বাচন ? হতে পারে এক থেকে ২ দফায়। মার্চের শুরুতেই আসছে ফুল বেঞ্চ। দোলের পরেই ভোটের দিন ঘোষণার সম্ভাবনা। মার্চে ঘোষণা, এপ্রিলে ভোট?

৩। স্ক্রুটিনি ছাড়া রাজ্যের তালিকা থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগ নয়। DEO-দের জানিয়ে দিল সিইও দফতর। বিকেলের মধ্যে জয়েনিদের লিস্ট দেওয়ার নির্দেশ। ‘আগে যাচাই, পরে নিয়োগ’

৩এ। রাজ্যের দেওয়া সাড়ে ৮ হাজারের তালিকা নিয়েই সন্দেহ নির্বাচন কমিশনের। গ্রুপ বি বলে মাইক্রো অবজার্ভারের লিস্টে কারা? যাচাই করতে বায়োডেটা তলব। রাজ্যের তালিকা, ‘সন্দেহ’ কমিশনের

৪। গ্রুপ বি বলে গ্রুপ সি, অবসরপ্রাপ্তের নামও দিয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টেও দেওয়া তালিকায় প্রতারণার অভিযোগ শুভেন্দুর। হারের হতাশা, কটাক্ষ তৃণমূলের। লিস্টে ওরা কারা?

৫। ৩ বছর একই জেলায় থাকা অফিসারদের দ্রুত বদলি চায় নির্বাচন কমিশন। ফের মুখ্যসচিবকে চিঠি। পাঠানো যাবে না গত বিধানসভা ভোটের সময় থাকা এলাকায়। কমিশনের বদলি-নির্দেশ

৬। অগাস্ট নয়, ভোটের মধ্যেই বেকার ভাতা। বাধা হবে না কোনও স্কলারশিপ, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 

৭। বেকারদের জন্য সরকারের যুব সাথী প্রকল্প। ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্যে তোলপাড়। মন্তব্য-বিতর্কে তৃণমূল নেতা

৮। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বকেয়া ডিএ কবে? স্পষ্ট জবাব দিলেন না মুখ্যমন্ত্রী।

৯। বাজেটে মাত্র হাজার টাকা ভাতা বৃদ্ধি। অঙ্গনওয়াড়ির পরে পথে প্যারাটিচাররা। বিকাশভবনের সামনে বিক্ষোভ। পথে নামলেন প্যারাটিচাররা

১০। কারও কাছে শিরদাঁড়া নত করবে না বাংলা। বঞ্চনার অভিযোগে কেন্দ্রকে আক্রমণে অভিষেক। 

১১। বনগাঁয় বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলা। পুজোর অনুষ্ঠানে যাওয়ার পথে ভাঙচুর। নেপথ্যে তৃণমূল থাকার অভিযোগ। পাল্টা জনরোষের তত্ত্ব শাসক দলের। বিধায়ক-পত্নীর গাড়িতেও হামলা!

১২। অসুস্থ মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাককাণ্ডে ইডির করা মামলার শুনানি। ১৮ ফেব্রুয়ারি ফের শুনানি। পিছোল IPAC-শুনানি

(Feed Source: abplive.com)