
মৌমিতা চক্রবর্তী: বৃহস্পতিবার ভোটের আগে দেশজুড়ে প্রবল উত্তেজনা বজায় রয়েছে। কোথাও কোথাও সংঘর্ষ বেধে যাচ্ছে জামাত ও বিএনপির মধ্য়ে। মৌলবীবাজার, নিলফামারি, পটুয়াখালি, পল্লবীবাজার, ফেণী, চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথায় বোমবাজি, কোথাও মারামারি, কোথাও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খুল্লামখুল্লা অস্ত্র হাতে ঘুরছে দুই দলের সমর্থকরা।
শেখ হাসিনার উত্খাতের পর বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে চলেছে। জাতীর উদ্দেশ্যে ভাষণে মহম্মদ ইউনূস বলেছেন, দেশে নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ। অন্যদিকে, তাঁর সরকারের নিরাপত্তা বিষয়ক আধিকারিকরা বলছেন ভোটের দিন জঙ্গি হামলা হতে পারে। কিন্তু ভোটের আগে বাংলাদেশ জুড়ে যে হিংসা তদেখা যাচ্ছে তা ভোটের দিন প্রবল হিংসার আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ ভোটের আগে থেকেই মৌলবীবাজার, নিলফামারি, পটুয়াখালি, পল্লবীবাজার, ফেণী, চট্টগ্রাম-সহ একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসছে। কোথাও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও জামাত ও বিএনপি সমর্থকরা প্রকাশ্যে খোলা অস্ত্র হাতে ঘুরছেন। ইতিমধ্যেই ১২টিরও বেশি নির্বাচন কেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, হিংসার যে বাড়বাড়ন্ত তাতে ভোটের আগেই তৈরি হয়েছে তা ভোটের দিন কী দাঁড়াবে তা নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে। রাজৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে অধিকাংশ ভোটেই এরকম হাঙ্গামা হয়ে যাকে। তবে আশা করা গিয়েছিল হাসিনার দেশ ছাড়ার পর য়ে ভোট বাংলাদেশে হচ্ছে তা খানিকটা শান্তিপূর্ণই হবে। তার কোনও লক্ষ্ণণ দেখা যাচ্ছে না। কারা এই ধরনের হাঙ্গামায় জড়িত তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি যে ভালো নয় তা একপ্রকার স্পষ্ট।
আগামিকাল দেশের প্রায় ১২ কোটি ৭৭ লক্ষেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ৩০০ সংসদীয় আসনের মধ্যে আজ ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি আসনের নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে। সারাদেশে মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দেশের ১২.৭৭ কোটির বেশি ভোটারের মধ্যে ৬.৪৮ কোটি পুরুষ এবং ৬.২৮ কোটি মহিলা ভোটার। নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। সব মিলিয়ে প্রার্থী সংখ্যা ১,৭৫৫ জন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ২৭৩ জন।
এদিকে, সংসদ নির্বাচনে এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এক বিদেশি সংবাদমাধ্য়মে তারেক বলেন, ইনশাল্লাহ, বাংলাদেশের মানুষের রায় আমরা পাব। আমরা সরকার গঠনে সক্ষম হব। সেক্ষেত্রে তো কাউকে অপজিশনে থাকতে হবে। কারণ একটা ব্যালেন্সড রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্সড সরকার যদি হতে হয় তাদের সেক্ষেত্রে অপজিশনে থাকতে হবে কাউকে৷। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে?
অন্যদিকে, ভোটের আগে ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে এলাহি ব্যবস্থা করেছে সরকার। সতর্কতা হিসেবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদিতে লেনদেন সীমিত রাখা হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার নির্বাচনের দিন রাজধানী ঢাকাসহ সারা দেশে বড় বড় সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল ৭২ ঘণ্টার জন্য বন্ধ রয়েছে। তবে ইসির স্টিকারযুক্ত মোটরসাইকেলের ক্ষেত্রে চলাচলে কোনও বাধা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষকরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। বুধবার রাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত সারা দেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে ভোট দেওয়ার উদ্দেশ্যে ব্যক্তিগত গাড়ি (কার) ব্যবহার করতে পারবেন ভোটাররা।
(Feed Source: zeenews.com)
