Bangladesh Election 2026: রাতের অন্ধকারে ১২ ঘণ্টা আগেই বুথে বুথে ভোট দেওয়ার পালা! বাংলাদেশে হচ্ছে ভয়ংকর খেলা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনার পর বাংলাদেশের মসনদে কে? মহম্মদ ইউনূসের রাজত্বে একদিন আগেই নির্বাচন! রাতের অন্ধকারে ভোটগ্রহণ শুরু হয়ে গেল খোদ রাজধানী ঢাকা ছয় নম্বরের ৪৩ নং ওয়ার্ডের জুবলী স্কুল ও কলেজ বুথে। আজ, বুধবার দিনভর যথারীতি উত্তেজনা বজায় থাকল বাংলাদেশে। কোথাও কোথাও সংঘর্ষ বাঁধল জামাত ও বিএনপির মধ্য়ে। মৌলবীবাজার, নিলফামারি, পটুয়াখালি, পল্লবীবাজার, ফেণী, চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথায় বোমবাজি, কোথাও মারামারি, কোথাও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খুল্লামখুল্লা অস্ত্র হাতে ঘুরছে দুই দলের সমর্থকরা।…


