Bangladesh Women: ‘ঘরের মেয়েরা ছবি তোলাতে লজ্জা পায়, তাই দেশে ভোটারসংখ্যা কম!’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থা এমনিতেই টালমাটাল। এমতাবস্থায় যে কোনও বিতর্কিত মন্তব্যই চাঞ্চল্যকর হতে পারে। বাংলাদেশের ভোট সংক্রান্ত অবস্থা নিয়ে এমনই এক মন্তব্য করলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল। বর্তমানে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা প্রায় ৩০ লাখ কম। এই বিষয়ে কথা বলতে গিয়েই আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ছবি তোলার ভয়ে অনেক নারী ভোটার হতে চান না। বাংলাদেশের মোট জনসংখ্যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হলেও ভোটারের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। নির্বাচন কমিশনের খসড়া নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৮…

