Bangladesh Women: ‘ঘরের মেয়েরা ছবি তোলাতে লজ্জা পায়, তাই দেশে ভোটারসংখ্যা কম!’

Bangladesh Women: ‘ঘরের মেয়েরা ছবি তোলাতে লজ্জা পায়, তাই দেশে ভোটারসংখ্যা কম!’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থা এমনিতেই টালমাটাল। এমতাবস্থায় যে কোনও বিতর্কিত মন্তব্যই চাঞ্চল্যকর হতে পারে। বাংলাদেশের ভোট সংক্রান্ত অবস্থা নিয়ে এমনই এক মন্তব্য করলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল। বর্তমানে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা প্রায় ৩০ লাখ কম। এই বিষয়ে কথা বলতে গিয়েই আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ছবি তোলার ভয়ে অনেক নারী ভোটার হতে চান না।

বাংলাদেশের মোট জনসংখ্যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হলেও ভোটারের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। নির্বাচন কমিশনের খসড়া নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। তবে এবারের গণনায় নারীদের তুলনায় পুরুষ ভোটার প্রায় দ্বিগুণ বেড়েছে। নির্বাচনব্যবস্থা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি বাড়ি গিয়ে ঠিকমতো ভোটার তালিকা গণনা না করায় অনেক নারী ভোটার বাদ পড়েছেন।

নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন,  ‘জন্মনিবন্ধন জটিলতার কারণে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। ভোটার তালিকা থেকে কেউ যেন বাদ না পড়ে এবং নারীদের ভোটার হওয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করতে হবে।’ তবে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জনসংখ্যার তুলনায় এবার ভোটারের হার বেশি, আবার সংখ্যায় বেশি হলেও নারী ভোটার কম হওয়ায় নির্বাচন কমিশনের ভোটার তালিকা নানা সন্দেহের উদ্রেক করে। ভোটার তালিকা সঠিক না হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।

(Feed Source: zeenews.com)