জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনার পর বাংলাদেশের মসনদে কে? মহম্মদ ইউনূসের রাজত্বে একদিন আগেই নির্বাচন! রাতের অন্ধকারে ভোটগ্রহণ শুরু হয়ে গেল খোদ রাজধানী ঢাকা ছয় নম্বরের ৪৩ নং ওয়ার্ডের জুবলী স্কুল ও কলেজ বুথে।
আজ, বুধবার দিনভর যথারীতি উত্তেজনা বজায় থাকল বাংলাদেশে। কোথাও কোথাও সংঘর্ষ বাঁধল জামাত ও বিএনপির মধ্য়ে। মৌলবীবাজার, নিলফামারি, পটুয়াখালি, পল্লবীবাজার, ফেণী, চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথায় বোমবাজি, কোথাও মারামারি, কোথাও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খুল্লামখুল্লা অস্ত্র হাতে ঘুরছে দুই দলের সমর্থকরা।
শেখ হাসিনার উত্খাতের পর বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে চলেছে। জাতীর উদ্দেশ্যে ভাষণে মহম্মদ ইউনূস বলেছেন, দেশে নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ। অন্যদিকে, তাঁর সরকারের নিরাপত্তা বিষয়ক আধিকারিকরা বলছেন ভোটের দিন জঙ্গি হামলা হতে পারে। কিন্তু ভোটের আগে বাংলাদেশ জুড়ে যে হিংসা তদেখা যাচ্ছে তা ভোটের দিন প্রবল হিংসার আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ ভোটের আগে থেকেই মৌলবীবাজার, নিলফামারি, পটুয়াখালি, পল্লবীবাজার, ফেণী, চট্টগ্রাম-সহ একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসছে। কোথাও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও জামাত ও বিএনপি সমর্থকরা প্রকাশ্যে খোলা অস্ত্র হাতে ঘুরছেন। ইতিমধ্যেই ১২টিরও বেশি নির্বাচন কেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, হিংসার যে বাড়বাড়ন্ত তাতে ভোটের আগেই তৈরি হয়েছে তা ভোটের দিন কী দাঁড়াবে তা নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে অধিকাংশ ভোটেই এরকম হাঙ্গামা হয়ে যাকে। তবে আশা করা গিয়েছিল হাসিনার দেশ ছাড়ার পর য়ে ভোট বাংলাদেশে হচ্ছে তা খানিকটা শান্তিপূর্ণই হবে। তার কোনও লক্ষ্ণণ দেখা যাচ্ছে না। কারা এই ধরনের হাঙ্গামায় জড়িত তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি যে ভালো নয় তা একপ্রকার স্পষ্ট।
আগামিকাল, বৃহস্পতিবার দেশের প্রায় ১২ কোটি ৭৭ লক্ষেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ৩০০ সংসদীয় আসনের মধ্যে আজ ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি আসনের নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে। সারাদেশে মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দেশের ১২.৭৭ কোটির বেশি ভোটারের মধ্যে ৬.৪৮ কোটি পুরুষ এবং ৬.২৮ কোটি মহিলা ভোটার। নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। সব মিলিয়ে প্রার্থী সংখ্যা ১,৭৫৫ জন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ২৭৩।
(Feed Source: zeenews.com)
