VIDEO: টিম ইন্ডিয়ার ঘূর্ণি তারকার সঙ্গে রাতে ক্যামেরা বন্দি! কাম-লালসায় অস্থির অভিনেত্রী এবার কাউচেই…

VIDEO: টিম ইন্ডিয়ার ঘূর্ণি তারকার সঙ্গে রাতে ক্যামেরা বন্দি! কাম-লালসায় অস্থির অভিনেত্রী এবার কাউচেই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধনশ্রী ভার্মা (Dhanashree Verma) এবং আরজে মাহভাশের (Rj Mahvash) সঙ্গে সম্পর্কের ইনিংস শেষ করেছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)! বিগত দু’বছরেরও বেশি সময় জাতীয় দলে ডাক না পাওয়া চাহাল ফের এক নারীর জীবনে এসেছেন। তাঁর প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন বলেও খবর! বিগ বস ১৩-র প্রতিযোগী হিসেবে পরিচিত টিভি ব্যক্তিত্ব ও স্পোর্টস সঞ্চালিকা শেফালি বগ্গার (Shefali Bagga) সঙ্গে সম্প্রতি চাহাল ডিনার ডেটে গিয়েছিলেন। রাতে রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময়ে ক্যামেরা বন্দিও হয়েছিলেন চাহাল-শেফালী (Chahal-Shefali)! তবে এই প্রতিবেদনের ফোকাসে শেফালীই।

শেফালীর ইনস্টাগ্রামে ৫.১ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। তিনি কাজের রিলস পোস্টের বাইরেও নিজের লাইফস্টাইলের আপডেটও দেন। আর সুযোগ পেলেই ট্রেন্ডি গানেও নাচেন। এবার শেফালী কাউচে শুয়েই কাম সারলেন। গুরু রানধাওয়ার নতুন পঞ্জাবি গান ‘ডোপামিন’ সুপার-ডুপার হিট হয়েছে নেটপাড়ায়। সেই গানেই শেফালি কাউচে শুয়ে শরীরী বিভঙ্গে বিদ্যুৎ ছোবল দিলেন নেটপাড়ায়। সেই ভিডিয়ো প্রায় বিগত দুই দিনে লক্ষাধিক মানুষ দেখেও ফেলেছেন। অনেকেরই কামনা-বাসনা চাগাড় দিয়েছে। যা কমেন্ট সেকশনে দেখলেই বোঝা যাচ্ছে। ভিডিয়োতে শেফালী ক্যাপশনে জুড়েছেন, ‘কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি ডোপামিন দেয়’?

আমাদের ভালোলাগা, বলা যায় ফিল-গুড অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা হরমোনই হল ডোপামিন। যা মাথার এক গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার। অনুপ্রেরণা, আনন্দ, মনোযোগ, স্মৃতিশক্তি, এবং পেশী সঞ্চালনে প্রধান ভূমিকা পালন করে ডোপামিন। ডোপামিনকে মস্তিষ্কের স্নায়ু কোষ দ্বারা তৈরি এক প্রাকৃতিক রাসায়নিক বার্তাবাহক হিসেবে দেখা হয়। এটি বিভিন্ন ভূমিকা পালন করলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ- চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করা। শেফালি কিন্তু একজন বিশিষ্ট ভারতীয় টেলিভিশন সাংবাদিকও। সংবাদ উপস্থাপক এবং রিয়েলিটি টিভি ব্যক্তিত্ব তো বটেই। তিনি ২০১৯ সালে বিগ বস ১৩-তে প্রতিযোগী হিসেবে এবং সংবাদ ও ক্রীড়া সম্প্রচারে তার বিস্তৃত কর্মজীবনের জন্য ব্যাপক পরিচিত। একাধিক মিউজিক ভিডিয়োতে পাওয়া গিয়েছে শেফালিকে। ফলে নাচটা তার স্বাভাবিক ভাবেই চলে আসে।

(Feed Source: zeenews.com)