Rahul Gandhi: ‘রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা উচিত…’ সংসদ-বিতর্কের মধ্যে নোটিস জমা দিল বিজেপি

Rahul Gandhi: ‘রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা উচিত…’ সংসদ-বিতর্কের মধ্যে নোটিস জমা দিল বিজেপি

লোকসভায় ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে রাহুল গান্ধি সরকারের সমালোচনা করেন, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তার সদস্যপদ বাতিলের দাবি জানিয়ে নোটিস জমা দেন.

রাহুল গান্ধির সদস্যপদ বাতিলের দাবি বিজেপির

নয়াদিল্লি: বুধবার বেশ উত্তপ্ত ছিল লোকসভা। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তা ঘিরে শুরু হয় জোর তরজা। শুরু হয় আক্রমণ, বিতর্ক। সংসদে বিতর্কের মধ্যেই এবার নোটিস জমা দিল বিজেপি। দাবি একটাই, ‘রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা উচিত।’