)
জি ২৪ ঘন্টা ় ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের কিছু নির্বাচনী এলাকায় প্রার্থীদের নানা অভিযোগ আর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দাবি করেছেন যে, ‘এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল’।
ভোটগ্রহণ শেষে রাজনৈতিক মহলে বড় আলোচনা ও কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটের হার কেমন হলো। এ নিয়ে নানা আলোচনার মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা দুইটা পর্যন্ত দেশের ৩৬ হাজারের বেশি কিছু কেন্দ্রে গড়ে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।
ভোট শেষ হওয়ার আধঘণ্টা আগে জামায়াতে ইসলামী বলেছে, দেশবাসী ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিরোধ করেছে।
তবে একই সাথে দলটি বলেছে, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা, নারীদের হেনস্তা করার চেষ্টা হয়েছে এবং বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হয়েছে।
—
Live UPDATE:
ঢাকা-১৭ এবং বগুড়া-৬ দুই আসনে জয়ী বিএনপি সভাপতি তারেক রহমান।
কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী
গোলাম পরওয়ারের আসনে জয় পেলেন বিএনপি প্রার্থী লবি
চট্টগ্রামের ১৪টি আসনে এগিয়ে বিএনপি
সিলেট-৪ আসনে বিএনপি-র দখলে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে জিতলেন শাপলা কলির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী
টাঙ্গাইলের ৮টি আসনেই জিতল বিএনপি
কিশোরগঞ্জ-৪ আসনে জিতলেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান
সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু বিজয়ী
ঢাকা-১৫ আসনে (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ভোটের ১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৯৬৯টি ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫২৮টি ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের অধিকাংশ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চাঁদপুরের ৪টি আসনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপি।
কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
লক্ষীপুরের ৪টি আসনেই জয়ের পথে রয়েছে বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এমন তথ্য পাওয়া গেছে।
বগুড়া-৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা।
জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের সবকটিতে আংশিক ফলে বিএনপি মনোনীত প্রার্থীরা এগিয়ে আছেন। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের ১২৮টি কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রের ফলে ধানের শীষের প্রার্থী এম রশিদুজ্জামান (মিল্লাত) ৬৪ হাজার ৬২৫ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের মো.নাজমুল হক (সাঈদী) ৪২ হাজার ৬৪৪ ভোট পেয়েছেন।
সিলেট-৪ আসনের ১৭২ সেন্টারে বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি ও একটিতে জামায়াত মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা যায়।
বগুড়া-৬ আসন: ২৭ কেন্দ্রের ভোটে দ্বিগুণ ভোটে এগিয়ে তারেক রহমান
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনের ২১টি কেন্দ্রের প্রাপ্ত ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ৪২৮ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ১৪৩টি কেন্দ্রের মধ্যে ৩১ টির ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
এতে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ২১ হাজার ৮৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ১৫ হাজর ৩৩ ভোট।
বগুড়ার সাতটি আসনের মধ্যে সব কটিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে আংশিক ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা পর্যন্ত রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত আংশিক ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা) মোট কেন্দ্র ১২৬টি। ১৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ) ২৩ হাজার ৭০৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। জামায়াতের মো. শাহাবুদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯ হাজার ৪২৪ ভোট।
সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। এর মধ্যে চারটিতে ধানের শীষ প্রতীকের নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা, অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজ রাত নয়টায় এ তথ্য জানা গেছে।
সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) ১৭৮ কেন্দ্রের মধ্যে ১১টির ফলাফলে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল পেয়েছেন ৮ হাজার ৮৪৮ ভোট। জামায়াতের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৫ হাজার ৮৯৮ ভোট।
বগুড়া-৬ আসন: ২৭ কেন্দ্রের ভোটে দ্বিগুণ ভোটে এগিয়ে তারেক রহমান
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনের ২১টি কেন্দ্রের প্রাপ্ত ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ৪২৮ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।
আসনটিতে মোট ভোট কেন্দ্র ১৫০টি। এখানে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ১৫ শতাংশ।
নোয়াখালী–১ আসন: ৪০টি কেন্দ্রে বিএনপির মাহবুব ৩৪,৪২৬ ও জামায়াতের ছাইফের ভোট ২৪,৯৩৭
নোয়াখালী-১ আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ৪০ টির ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ৩৪ হাজার ৪২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ছাইফ উল্যাহ পেয়েছেন ২৪ হাজার ৯৩৭ ভোট।
সবিস্তারে আসছে…
(Feed Source: zeenews.com)
