korean Actor Death: মাত্র ৩৯-এই জীবনকে গুডবাই বলে দিলেন বিখ্যাত অভিনেতা! নিজেই…

korean Actor Death: মাত্র ৩৯-এই জীবনকে গুডবাই বলে দিলেন বিখ্যাত অভিনেতা! নিজেই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:বুধবার, মাত্র ৩৯ বছরে প্রয়াত হন বিখ্যাত দক্ষিণ কোরিয়ান অভিনেতা, জং ইউন-উ। তিনি বিভিন্ন জনপ্রিয় কোরিয়ান সিরিজে কাজ করেছেন। যেমন- ওয়েলকাম টু ওয়াইকিকি ২, এবং ব্রাইড অফ দ্য সান।

যদিও তার মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি, তবে ইন্সটাগ্রামে জং ইউন-উ একটি রহস্যময় বার্তা পোস্ট করেছিলেন। মঙ্গলবার তিনি তিনটি ছবি পোস্ট করেছিলেন। যার মধ্যে ছিল হংকং অভিনেতা-গায়ক, লেসলি চিউং, যিনি মারা যান ২০০৩ সালে। তাছাড়ও ছিল ব্রিটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউস, যিনি মারা যান ২০১১ সালে এবং এই পোস্টের শেষে ছিল জং ইউন-উ-এর নিজের ছবি। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘মিসিং, জেলস, সরি…পিআইআর.বিজি (Missing Jealous Sorry…PIR.BG.)

তাঁর পোস্ট দেখে অনেকে অনুমান করেছেন যে ‘পিআইআর.বিজি'(PIR.BG.) একটি সংক্ষিপ্ত রূপ হতে পারে। ‘পিআইআর.বিজি’-কে উল্টো করে পড়লে ‘গুডবাই. রেস্ট ইন পিস’ বোঝাচ্ছে অর্থাত্‍ ‘বিদায়, চিরনিদ্রায় শান্তিতে থাকুন’। তাঁর অনুগামীরা মনে করেছেন, এটি অভিনেতার একটি বার্তা হতে পারে।

তাছাড়াও জং ইউন-উ-এর আরেকটি পোস্ট নজর কেড়েছেন সবার। ছবিটি হল একটি লাল চাঁদের। যেখানে লেখা একটি রহস্যময় ক্যাপশন, ‘লাল চাঁদ। ঝুলন্ত হোক বা স্থগিত, এটা যেভাবেই হোক পড়ে যাবেই’।

দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী, কিম ইউন-সিও, জং ইউন-উ-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ইন্সটাগ্রাম পোস্ট করেন। তিনি লিখেছেন, ‘ইউন-উ। হ্যালো। ক্ষমা করে দিও। আমি তোমাকে ভালোভাবে বিদায় না জানিয়েই যেতে দিয়েছি। আজ সারাদিন আমার মন খারাপ ছিল। কিন্তু আমি যখনই তোমার কষ্টের কথা ভাবি, আমার মনে হয় না আমি কেবল কাঁদতে পারি। তুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছো। আমি তোমার জন্য প্রার্থনা করব। বিদায়, বন্ধু।

জীবন-চরিত:
জং ইউন-উ জন্ম গ্রহণ করেন, এপ্রিলের ১০, ১৯৮৬ সালে। স্কুলে পড়াকালীন তিনি বাসকেট বল খেলতেন। কিন্তু পরে গিয়ে অভিনয়ের পথই বেছে নিয়েছিলেন তিনি। তিনি প্রথম অভিনয় করেন ২০০৬ সালে। তিনি ‘ওয়ান ওয়েল-রেইজড ডটার’, ‘দ্য রিটার্ন অফ হোয়াং জিউম-বক’ এবং ‘মাই ওনলি ওয়ান’ চলচ্চিত্রে, তার ভূমিকার জন্য খ্যাতি অর্জন করেন। ২০২১ সালের চলচ্চিত্র “মেমোরি: ম্যানিপুলেটেড মার্ডার” তার শেষ কাজ হয়ে ওঠে।

জং ইউন-উ-এর শেষকৃত্য বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(Feed Source: zeenews.com)