Teacher Recruitment: মডেল স্কুলে শিক্ষকতার সুবর্ণ সুযোগ! কীভাবে, কারা আবেদন করবেন? কত বেতন? জানুন বিস্তারিত

Teacher Recruitment: মডেল স্কুলে শিক্ষকতার সুবর্ণ সুযোগ! কীভাবে, কারা আবেদন করবেন? কত বেতন? জানুন বিস্তারিত

Job Alert: অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য আবারও শিক্ষকতা করার সুযোগ মিলছে আলিপুরদুয়ার জেলায়। রাজ্য সরকারের দুটি মডেল স্কুলে নেওয়া হচ্ছে গেস্ট টিচার।

আলিপুরদুয়ার, অনন্যা দে: অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য আবারও শিক্ষকতা করার সুযোগ মিলছে আলিপুরদুয়ার জেলায়। রাজ্য সরকারের দুটি মডেল স্কুলে নেওয়া হচ্ছে গেস্ট টিচার। আলিপুরদুয়ার জেলা শিক্ষা দফতরের পক্ষ থেকে বের করা হয়েছে বিজ্ঞপ্তি।

আগামী ২ মার্চ, ২০২৬ আলিপুরদুয়ার জেলার দুটি মডেল স্কুলের গেস্ট টিচারের জন্য ইচ্ছুক প্রার্থীদের নেওয়া হবে সাক্ষাৎকার। আলিপুরদুয়ার মহকুমা শাসকের দফতরে ১২.৩০ মিনিট থেকে নেওয়া হবে ইন্টারভিউ।”

ইচ্ছুক প্রার্থীদের সঙ্গে করে আনতে হবে নিজের ভোটার কার্ড অথবা আধার কার্ড। শিক্ষগত যোগ্যতার শংসাপত্র, দুটি পাসপোর্ট সাইজের ফটো। শিক্ষক নেওয়া হবে কালচিনি সরকারি মডেল স্কুল এবং মেন্দাবাড়ি মডেল স্কুলের জন্য।

প্রার্থীদের বয়স ৬০ বছরের মধ্যে থাকতে হবে। এক বছরের চুক্তি রাখা হবে তাঁদের সঙ্গে। অবসরপ্রাপ্ত শিক্ষক যার বয়স ৬০ বছর, তিনিও আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে ১০-১২ হাজার টাকার মধ্যে।

কালচিনি ইংরেজি মাধ্যমের মডেল স্কুলের জন্য জীবন বিজ্ঞানের শিক্ষক নেওয়া হবে। মেন্দাবাড়ি হিন্দি মাধ্যমের মডেল বিদ্যালয়ের জন্য নেওয়া হবে ভূগোলের শিক্ষক। সপ্তাহে ৬ দিন ক্লাস নিতে হবে। পূর্বে যারা শিক্ষকতার কাজ করেছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

(Feed Source: news18.com)