আইনত বড়পর্দায় নিষিদ্ধ, এদিকে পাকিস্তানে মাত্র ১৬ টাকায় দেদার বিকোচ্ছে ‘ধুরন্ধর’-এর সিডি!

আইনত বড়পর্দায় নিষিদ্ধ, এদিকে পাকিস্তানে মাত্র ১৬ টাকায় দেদার বিকোচ্ছে ‘ধুরন্ধর’-এর সিডি!

কলকাতা: এই সিনেমায় পাকিস্তানকে ছোট করে দেখানো হয়েছে, এই অভিযোগে এই দেশে ব্যান করে দেওয়া হয়েছিল এই সিনেমা। কিন্তু তাতে থোড়াই কেয়ার! পাকিস্তানের বাসিন্দারা যে এই সিনেমা দেখতে যথেষ্ট আগ্রহী, তা কিন্তু বোঝাই যাচ্ছে বর্তমানের কাণ্ডকারখানা দেখে! পাকিস্তানের বিক্রি হচ্ছে রণবীর সিংহ (Ranveer Singh) অভিনীত ‘ধুরন্ধর’ (Dhurandhar) ছবির পাইরেটেড সিডি দেদার বিক্রি হচ্ছে পাকিস্তানে। তাও মাত্র ১৬ টাকার বিনিময়ে?

ইতিমধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। রণবীর সিংহ, অক্ষয় খান্না (Akshay Khanna) অভিনীত এই সিনেমাটি চাইলেই বাড়িতে বসে উপভোগ করতে পারেন পাকিস্তানের বাসিন্দারা। এই সিনেমাটি পাকিস্তানে বড়পর্দায় মুক্তি পায়নি। অভিযোগ করা হয়েছিল, এই ছবিতে নাকি ভারতকে উঁচু দেখাতে গিয়ে পাকিস্তানকে অযথাই হেয় করা হয়েছে। সেই কারণে এই ছবিটি পাকিস্তানে মুক্তি পাবে না। বড়পর্দায় ছবিটি মুক্তি পায়নি বটে, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি ইচ্ছা হলেই দেখে নিতে পারেন গোটা পৃথিবীর যে কোনও প্রান্তে বসে, যে কেউ!

সদ্যই নিউজিল্যান্ডের এক ব্লগার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে, এই ব্লগার করাচির রেইনবো সেন্টারে ঘুরে বেড়াচ্ছেন। আর সেখানে একেবারে খোলা বাজারে দেদার বিক্রি হচ্ছে রণবীর সিংহ অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। ভিডিওতে এ ও দেখা যায়, সেই ব্লগার একটি দোকানে যান। সেখানে গিয়ে তিনি প্রশ্ন করেন, ‘এই ভারতীয় ছবি না?’ উত্তরে দোকানদার বলেন, এটি ভারতীয় ছবি। পাকিস্তানে এর দাম ৫০ টাকা মতো, যার দাম ভারতে মাত্র ১৬ টাকার সমান!

এরপরে ব্লগার বলেন, ‘এটা তো সত্যিই ভীষণ সস্তা। আমি রণবীর সিং সম্পর্কে একটা কথা বলি। রণবীর সিং সিন্ধি। তাঁর ঠাকুরদা পাকিস্তান থেকে ছিলেন, যিনি দেশভাগের সময় ভারতে চলে এসেছিলেন।’ ব্লগার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ভিডিও নিয়ে বিভিন্ন মতামত পোষণ করেন। অন্যদিকে, সদ্যই প্রকাশ্যে এসেছে ‘ধুরন্ধর ২’ ছবির নতুন ঝলক। ‘ধুরন্ধর ২’-এর যে ঝলক প্রকাশ্যে এসেছে, সেখানে কেবলমাত্র রণবীরকেই দেখা গিয়েছে। এক ঝলক, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও মাধবনকেও দেখা গিয়েছে। এই ছবিতে অর্জুন রামপালের বিপরীতে দেখা যাবে ‘হামজা়’ অর্থাৎ রণবীরকে। ফ্ল্যাশব্যাকে ফিরিয়ে আনা হবে অক্ষয় খান্নাকেও। ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা এই সিনেমা।

(Feed Source: abplive.com)