Bengaluru Accident: ১৫০ কিলোমিটারে ছুটছিল SUV! বেলাগাম গতির বলি ৬ কিশোর, প্রাণ গেল ১ মোটরসাইকেল আরোহীরও

Bengaluru Accident: ১৫০ কিলোমিটারে ছুটছিল SUV! বেলাগাম গতির বলি ৬ কিশোর, প্রাণ গেল ১ মোটরসাইকেল আরোহীরও

এই দুর্ঘটনার পর ওই হাইওয়ে দিয়ে যাওয়া অন্য একটি গাড়ি রাস্তার উপরে পড়ে থাকা ট্রাকটির খুলে যাওয়া চাকায় ধাক্কা মারে৷ ওই গাড়ির চালকই পুলিশকে দুর্ঘটনার খবর দেন৷

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া এসইউভি৷ (ডানদিকে) রাস্তায় পড়ে রয়েছে ট্রাকের খুলে আসা চাকা৷

হাইওয়েতে গতির ঝড়৷ আর তার পরিণতি হল ভয়ঙ্কর৷ বেলাগাম গতির বলি হলেন মোট ৭ জন৷ মৃতদের মধ্যে গাড়ি আরোহী ছ জন কিশোর ছাড়াও একজন মোটরসাইকেল আরোহী রয়েছেন৷