
#WATCH | Rajasthan: Seven people burned to death in a fire that broke out in a chemical factory in Bhiwadi of Khairthal-Tijara district. Their bodies have been recovered. Firefighting operations are underway. More details awaited.
(Video Source: Fire Department) pic.twitter.com/VjxVALnjh3
— ANI (@ANI) February 16, 2026
অতিরিক্ত জেলাশাসক সুমিতা মিশ্র জানিয়েছেন, ওই এলাকায় টহল দিচ্ছিল পুলিশের গাড়ি। তারাই প্রথম দেখতে পায় যে কারখানায় আগুন লেগেছে। দ্রুত দমকলে খবর দেয় পুলিশ। ঘটনাস্থলে আসে দমকলবাহিনী এবং মেডিক্যাল টিম। এর পাশাপাশি আসেন জেলাস্তরের আধিকারিকরাও। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। দ্রুত শুরু হয় আগুন নেভানোর কাজ। পাশাপাশি চলতে থাকে উদ্ধারকাজও। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঠিক কী কারণে ওই কারখানায় আগুন লেগেছিল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখবে দমকলবাহিনী। তারপরেই আগুন লাগার সঠিক কারণ জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা।
কয়েকদিন আগে ভয়ঙ্কর আগুন লেগেছিল কলকাতার ২টি গোডাউনে
কয়েকদিন আগেই কলকাতার আনন্দপুরের কাছে নাজিরাবাদে দু’টি গোডাউনে ভয়াবহ আগুন লেগেছিল। একটি ছিল ডেকরেটার্সের গুদাম। অন্যটি একটি মোমো প্রস্তুতকারী সংস্থার গোডাউন ছিল। ডেকরেটার্সের গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন মোমো প্রস্তুতকারী সংস্থার গোডাউনে। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। এতটাই ভয়াবহ আগুন লেগেছিল যে উদ্ধার হয়েছিল ভিতরে আটকে পড়া অসহায় কর্মীদের দেহাংশ। সেগুলির ডিএনএ টেস্ট করে তারপর পরিচয় সুনিশ্চিত করা সম্ভব হয়।
(Feed Source: abplive.com)
