Soham Chakraborty: এবার ছবির কাজে টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী-র বিরুদ্ধে। অভিনেতা-প্রযোজক শাহিদ ইমামের সঙ্গে তাঁর বহুদিনের পরিচয়ের সূত্রে ২০২১ সালে তিনি সোহমকে ৬৮ লক্ষ টাকা ধার দেন বলে অভিযোগ।
বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী
কলকাতাঃ এবার বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠল ছবির জন্য টাকা নিয়ে ফেরত না দেওয়ার। সোহমের সঙ্গে অভিনেতা প্রযোজক শাহিদ ইমামের পরিচয় দীর্ঘ দিনের। সেই সুবাদে তিনি ২০২১ সালে অভিনেতা-প্রযোজক সোহমকে ৬৮ লক্ষ টাকা ধার দেন।
এবার অভিযোগ, শাহিদ একাধিক বার পুরো টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানালেও তাতে নাকি কর্ণপাত করেননি সোহম। থানায় লিখিত অভিযোগের পর হাই কোর্টের দ্বারস্থ শাহিদ ইমাম। সোহম কিন্তু ঋণ নেওয়ার বিষয়টি অস্বীকার করেননি। সোহম বলেছেন, ‘টাকা ফেরত দেব একাধিকবার জানিয়েছি। নির্বাচনের আগে আমায় কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।’
অভিনয় দুনিয়ায় শাহিদ ‘শুভম’ নামে পরিচিত। তিনি জানিয়েছেন, সোহমের সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘ দিনের। সেই সুবাদে তিনি ২০২১ সালে অভিনেতা-প্রযোজক সোহমকে ৬৮ লক্ষ টাকা ধার দেন।শাহিদের দাবি, “দু’বছর অপেক্ষার পর বাধ্য হয়ে সোমবার সোহমের বিরুদ্ধে ঋণখেলাপির মামলা দায়ের করেছি। মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করি চারু মার্কেট থানায়।”
(Feed Source: news18.com)