)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পাণ্ডে (Poonam Pandey) খবর খুঁজে নেন, না খবর তাঁকে খুঁজে নেয়? এই নিয়ে আলোচনা চলতেই পারে। বিশ্বকাপের আবহে ফের বিস্ফোরক পুণম। এখন টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) চলছে আর ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের (ICC ODI World Cup 2011) সময়েই পুণমের বিতর্কের আলোয় প্রথম আসা। কিংফিশার ক্যালন্ডারে আগুন জ্বালানো কানপুরের কন্যা বলেছিলেন যে, ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। এরপরই রাতারাতি ভাইরাল হন পুণম। থাক সেসব অতীতের কথা। এবার একটু বর্তমানে ফোকাস করা যাক।
সোশ্যাল মিডিয়ায় খোলামেলা কনটেন্টের জন্য নিয়মিত আলোচনায় থাকেন পুণম। খরচ করেই তাঁর বিশেষ বিশেষ কন্টেন্ট দেখে মানুষ। অশ্লীল ভিডিয়োর অভিযোগে একাধিকবার বিতর্কে জড়ানো পুণম ফের বিশ্বকাপের আবহে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কথা বলে চর্চায় এলেন। বিয়ে-বিচ্ছেদ-ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বারবার খবরের শিরোনামে আসা ৩৪ বছরের মডেল এবার ক্রিকেটারদের থেকে পাওয়া ডিএম নিয়ে কথা বললেন। সম্প্রতি এক film.window র পডকাস্টে এসে বিভিন্ন বিষয়ে নিয়েই কথা বলেছেন।
পুণমকে এই পডকাস্টে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কি পরিচিত এমন কারোর থেকে ডিএম পান, যাঁর ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেল? পুণম দ্রুত স্বীকার করেন যে, তিনি জনপ্রিয় এবং বিখ্যাত ব্যক্তিত্বদের কাছ থেকে বার্তা পান। পরিচয় প্রকাশ না করেই পুণম বলেন যে, অনেক খেলোয়াড় এবং তারকাই তাঁকে মেসেজ করেন।একটি ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, ‘একজন ক্রিকেটার লিখেছিলেন, আমাকে খুব কিউট দেখাচ্ছে। ও আমাকে মেসেজ করতেই থাকত। তাকে ব্লক করতেই হয়েছিল। আর আমি সিরিয়াস কোনও মেসেজ পাই না। সত্যি বলতে, মনে হয় তারা কেবল আমার সঙ্গে সময় কাটাতেই চায়। মাঝে মাঝে আমাকে তাদের উপেক্ষা করতে হয়। আমি ভাবি যে তারা নিজেদের কী মনে করে কে জানে! আমি নিশ্চিত যে আমার মতো অন্যান্য মেয়েরাও তাদের মেসেজ পায়।
পুণমের সাম্প্রতিক পোস্ট নিয়ে আবার ডেটিং জল্পনাও শুরু হয়েছে। প্রেমদিবসের একদিন আগে পুণম এক রহস্যময় পুরুষের (তাঁর মুখ না দেখিয়ে) সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করেছিলেন। আদুরে ছবি দিয়ে পুণম লিখেছিলেন, ‘এটিই আমার সুখের জায়গা।’ এই পোস্ট অনেকেরই নজর কাড়ে। অনেকে আবার পুণমকে অভিনন্দনও জানান। এর আগে পুণম তাঁর দীর্ঘদিনের প্রেমিক স্যাম বোম্বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর পুণম আবার তাঁর বিরুদ্ধে গোয়ায় হামলা, হয়রানি এবং হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন। এক বছরে সম্পর্ক শেষ হয় তাঁদের। পুণম সম্পর্কটিকে অপমানজনক বলেই বর্ণনা করেছিলেন।
২০২৪ সালের কথাও বলা যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় আচমকাই ছড়িয়ে পড়ে যে, সার্ভিক্যাল ক্যানসারে তিনি মারা গিয়েছেন। কয়েক ঘণ্টার মধ্যেই দেশজুড়ে শোকের ঢেউ ওঠে। পরে পুণম নিজেই ভিডিয়ো বার্তা দিয়ে জানান, যে তিনি জীবিত। সার্ভিক্যাল ক্যানসার নিয়ে সচেতনতায় ছিল এই প্রচার। এই ঘটনায় পর তীব্র সমালোচিত হন পুণম। অনেকেই পুণমকে ধুয়ে দিয়েছিল ‘পাবলিসিটি স্টান্ট’-এর কারণে। সব মিলিয়ে পুণম বিনোদন দুনিয়ার এক বিতর্কিত ও আলোচিত মুখ—যিনি প্রায়ই চমকে দেওয়া পদক্ষেপ নেন বা ছিটকে দেওয়ার মতো মন্তব্য করেন।
(Feed Source: zeenews.com)
