জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাইবেরিয়ার বৈকাল হ্রদ (Russia’s Lake Baikal) থেকে সাত চিনা পর্যটক (Chinese tourists) ও এক রুশ চালকের দেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। শীতে জমে যাওয়া এ হ্রদের উপর দিয়ে চলতে গিয়ে তাঁদের মিনিবাসটি হঠাৎই বরফ ভেঙে নীচে তলিয়ে গেলে (Chinese tourists plunged through ice) এই দুর্ঘটনা ঘটে। রাশিয়ার ইরকুতস্ক শহরের গভর্নর ইগর কোবজেভ (Irkutsk regional Gov. Igor Kobzev) নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
বরফে তলিয়ে গেল বাস
গত শুক্রবারের ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটে। পর্যটকদের মিনিবাসটি হ্রদের প্রায় ১৮ মিটার (৫৯ ফুট) গভীরে তলিয়ে যায়। বাস ও মরদেহ খুঁজে পেতে ডুবুরিদের জলের নীচে ব্যবহার করা যায়, এমন বিশেষ ক্যামেরা ব্যবহার করতে হয়েছে।
বিশ্বের গভীরতম হ্রদ
বিশ্বের গভীরতম হ্রদ হিসেবে পরিচিত বৈকাল। বৈকালের সর্বোচ্চ গভীরতা ১৬৪২ মিটার বা ৫৩৮৭ ফুট! প্রচণ্ড শীতের সময় এই হ্রদের জল অনেকটাই বরফ হয়ে যায় এবং নানা দুর্ঘটনা ঘটে। তা সত্ত্বেও এটি এক জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
নিষিদ্ধই নয়, প্রাণঘাতীও
স্থানীয় গভর্নর কোবজেভ বলেন, মিনিবাসটি শুক্রবার প্রায় তিন মিটার চওড়া একটি বরফের ফাটলে পড়ে যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় সকলকে সতর্ক করে বলেন, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, এই মুহূর্তে বৈকাল হ্রদের বরফের উপর ভ্রমণে যাওয়াটা শুধু নিষিদ্ধই নয়, প্রাণঘাতীও।
বৈকাল ভ্রমণে
পর্যটকদের বৈকাল ভ্রমণের ক্ষেত্রে অনুমোদিত ভ্রমণ পরিচালনাকারী ছাড়া অন্য কারও সহায়তা না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কোবজেভ জানিয়েছেন, নিহত চিনা পর্যটকদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরও ছিল।
দুঃখজনক
এ ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে একটি তদন্ত শুরু হয়েছে। পরে সোশ্যাল মিডিয়ায় আরেকটি পোস্ট দিয়ে আক্ষেপ প্রকাশ করেন গভর্নর। তিনি লেখেন, দুঃখজনক বিষয়, এ মর্মান্তিক ঘটনা থেকেও মানুষ শিক্ষা নেয়নি। শুক্র ও শনিবার পৃথক দুটি ঘটনায় বরফে আটকে পড়া গাড়ি থেকে ছজনকে উদ্ধার করতে হয়েছে।
জানুয়ারিতেও
প্রসঙ্গত, এর আগেও বৈকাল হ্রদে এরকম ঘটনা ঘটে। গত জানুয়ারির শেষ দিকে জমাট বাঁধা বৈকাল হ্রদের উপর চলতে গিয়ে একটি গাড়ি উল্টে মৃত্যু হয়েছিল এক চিনা পর্যটকের।
(Feed Source: zeenews.com)
