
IND vs SA : টি-২০ বিশ্বকাপের সুপার এইট-এর ম্যাচে ভারতীয় দল ৭৬ রানে হারল দক্ষিণ আফ্রিকার কাছে। ভারতের সেমিফাইনাল ওঠার অঙ্ক কঠিন।
আমেরিকা, নামিবিয়া, পাকিস্তান, নেদারল্যান্ডস। নিন্দুকেরা বলছে, সব কটা টিমই অপেক্ষাকৃত দুর্বল। ভারতীয় দল আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে দেখাক। কারণ এই মুহূর্তে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ রেখে টি-২০ ক্রিকেটে পাল্লা দিতে পারে দক্ষিণ আফ্রিকা।
সেই বড় দলের সামনে পড়তেই খেই হারিয়ে ফেলল ভারতীয় দল। ৭৬ রানে হার! তাও আবার টি-২০ ম্যাচে! এত বড় হারকে এক কথায় বিপর্যয় বলা চলে।
সুপার–৮-এ ভারতের দ্বিতীয় ম্যাচ ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ে–র বিরুদ্ধে এবং শেষ ম্যাচ ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজ –এর বিপক্ষে। এই তিনটি ম্যাচই ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটি ভুলও টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। আর সেই ঝুঁকিতেই এবার পড়ল টিম ইন্ডিয়া। সুপার এইটের প্রথম ম্যাচে হার। চাপ বাড়ল অনেকটাই
প্রথমে ব্যাট করে ১৮৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদের উইকেটে এই রান বড় বলা চলে। ৩৫ বলে ৬৩ রান করেন মিলার। ২৯ বলে ৪৫ রান ডেওয়াল্ড ব্রেভিসের। ২৪ বলে ৪৪ রান করেন স্টাবস। সাত উইকেট হারায় তারা। বুমরাহ নেন তিন উইকেট। অর্শদীপ ২টি।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল শুরু থেকেই চাপে। ঈশান কিষাণ শূন্য। অভিষেক শর্মা ১৫। ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। এর পর তিলক বর্মা এক রানে আউট। অধিনায়ক সূর্য করেন ১৮।
১১১ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ৩৭ বলে ৪২ রান করে লড়াইয়ের চেষ্টা করেন শিবম দুবে। তবে তা কাজে লাগেনি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন।
(Feed Source: news18.com)
