Agriculture News: কৃষিকাজে প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে চাষিদের ভাগ্য, গলসির কৃষক ড্রোনের সাহায্যে যা করে দেখালেন! মাঠে জমল ভিড়

Agriculture News: কৃষিকাজে প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে চাষিদের ভাগ্য, গলসির কৃষক ড্রোনের সাহায্যে যা করে দেখালেন! মাঠে জমল ভিড়

East Bardhaman Agriculture News: পূর্ব বর্ধমান জেলার গলসির সিমনোড়ী এলাকায় কৃষিকাজে প্রযুক্তির ছোঁয়া। এখন থেকে জমিতে না নেমেই ড্রোনের সাহায্যে নিখুঁতভাবে দেওয়া যাবে কীটনাশক। বাঁচবে শ্রমিকের খরচ। সাপে কামড়ানোর আশঙ্কা থেকেও মুক্তি।

ড্রোন (প্রতীকী ছবি)

গলসি, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: কৃষিকাজে প্রযুক্তির ছোঁয়া। বদলে দিচ্ছে চিরাচরিত চাষাবাদ পদ্ধতি। জমিতে কীটনাশক দিতেও এবার ড্রোনের ব্যবহার। এখন থেকে জমিতে না নেমেই নিখুঁতভাবে দেওয়া যাবে কীটনাশক। কৃষি ক্ষেত্রে বড় সংযোজন। বর্ষার সময় জমিতে বাড়ে সাপের উপদ্রব তাই এই সময় জমিতে ওষুধ দিতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হন অনেকেই। আবার অনেক সময় মেলে না পর্যাপ্ত শ্রমিক। এইসব সমস্যার সমাধান মিলবে এবার খুব সহজেই। উপকৃত হবেন বহু কৃষক।

চাষাবাদে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এক নতুন দিগন্ত উন্মোচিত হল পূর্ব বর্ধমান জেলার গলসির সিমনোড়ী এলাকায়। চাষের জমিতে কীটনাশক দিতে ব্যবহৃত হল অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি। ড্রোনের সাহায্যে বিঘের পর বিঘে জমিতে ওষুধ স্প্রে করলেন এক কৃষক। আর ড্রোনের সাহায্যে ওষুধ স্প্রে দেখতে ভিড় জমান আশেপাশের মাঠের উৎসুক কৃষকেরাও।

এই আধুনিক পদ্ধতিতে ওষুধ স্প্রে করা হলে কম খাটনিতে মিলবে লাভ, আশাবাদী কৃষকেরা। সরকারি ভর্তুকি আর সঠিক প্রচার বজায় থাকলে আগামী দিনে এই আধুনিক ড্রোন ব্যবহার বদলে দিতে পারে কৃষকদের ভাগ্য।