
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের সেই চেনা ছবিই ধরা পড়েছিল গত ১৫ ফেব্রুয়ারি। পাকিস্তানকে বলে বলে হারিয়েছিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত-পাকিস্তানের এই নিয়ে ৯ বার দেখা হল। ভারত ৮-১ ব্যবধানে এগিয়ে যায় কলম্বোয়। বিশ্বের ১ নম্বর টি-২০ দল ফের বিশ্বকাপের আসরে পাকিস্তানকে ফেলে পিষেছিল। যা এখন ভারতের কাছে রুটিনমাফিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ভারত-পাক ম্যাচের রেশ এখনও কাটেনি, আর তার মধ্যেই পাক তারকা মহম্মদ রিজওয়ানের ভিডিয়ো ভাইরাল। শয়তান দেশের উইকেটরক্ষক-ব্যাটার স্পষ্টত হুঙ্কার দিয়েছেন, তাঁর বক্তৃতার মোদ্দা ছিল ধর্ম, ক্রিকেট নয়। রিজওয়ান কোথাও বুঝিয়েছেন যে, ‘মুসলিমরা রাজত্ব করতে এসেছে, দাসত্ব করতে নয়’!
কী বলছেন রিজওয়ান
রিজওয়ান এক ইভেন্টে বলেছেন, ‘আমরা এখানে এক মিশনের জন্য এসেছি। প্রথমে ধর্ম, তারপর পেশা। মুসলমানদের নেতৃত্বের জন্য পাঠানো হয়েছে, দাসত্বের জন্য নয়। হিন্দি-উর্দুতে বক্তৃতার আরেক অংশে রিজওয়ান বলেছেন, ‘আমি একজন ক্রিকেটার, কিন্তু আমার অগ্রাধিকার ইসলাম। একজন মুসলিম খিলাফতের জন্য তৈরি, দাসত্বের জন্য নয়। আমরা যে পেশাতেই থাকি না কেন, আমাদের কাজে দিন-ই-ইসলামের প্রতিফলন থাকা উচিত।’ ভিডিওটি নেটপাড়ায় ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। অনেকেই এটিকে সাম্প্রতিক ভারতের হাতে পাকিস্তান বধের সঙ্গে জুড়েছেন। যদিও জানা যাচ্ছে যে, এই ফুটেজটি খাঁটি এবং সেখানে কোনও কারসাজি নেই। ২০২৫ সালের নভেম্বরে করাচিতে অনুষ্ঠিত বাইতুসসালাম অলিম্পিয়াড ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে রিজওয়ান এই মন্তব্য করেছিলেন। ভিডিওটি বেশ কয়েক মাস পুরনো এবং দিন চারেক আগে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
রিজওয়ান নেই বিশ্বকাপে
২০২৬ বিশ্বকাপের জন্য পাকিস্তানের বেছে নেওয়া ১৫ সদস্যের দলে রিজওয়ান নেই। ২০২৫ সালে রিজওয়ান একটিও টি-টোয়েন্টিআই খেলেননি। এমনকী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। বিগ ব্যাশ লিগে ৩৩ বছর বয়সী খেলোয়াড় ১০ ম্যাচে ১০২.৭৪ স্ট্রাইক রেটে মাত্র ১৮৭ রান করেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর খারাপ পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টকে প্রভাবিত করতে পারেনি। এই কারণেই ক্রিকেটারকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিবেচনা করা হয়নি। তার অনুপস্থিতিতে উসমান খান কার্যকর বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছেন।
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: সলমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জমান, খোয়াজা নাফায় (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, সলমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাহদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।
(Feed Source: zeenews.com)
