বদলাবেন না নোবেল! এবার আরও ভয়ঙ্কর অভিযোগ! মহিলাকে জোর করে আটকে রেখে…বাংলাদেশে নিন্দার ঝড়!

বদলাবেন না নোবেল! এবার আরও ভয়ঙ্কর অভিযোগ! মহিলাকে জোর করে আটকে রেখে…বাংলাদেশে নিন্দার ঝড়!

সূত্রের খবর, নোবেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা থানার পরিদর্শক মুরাদ হোসেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষ হলে তাঁকে আদালতে পাঠানো হবে।

মহিলাকে জোর করে আটকে রেখে…বাংলাদেশে নিন্দার ঝড়

কলকাতা: ফের শিরোনামে নোবেল। বিয়ের লোভ দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাঁকে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।