)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের সংসদীয় প্রতিনিধি দলের জায়গা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্বের ৬০ বেশি দেশের সঙ্গে ‘সংসদীয় মৈত্রী গোষ্ঠী’ গঠন করেছেন লোকসভা স্পিকার ওম বিড়লা। সংসদীয় ব্যবস্থা আরও সুসংগঠিত করার লক্ষ্য়ে বিভিন্ন দেশে যাবেন প্রতিনিধি দলের সগস্য়রা। একটি প্রতিনিধি দলে নেতৃত্ব থাকবেন অভিষেক।
অপারেশন সিঁদুরে তখন ছারখার পাকিস্তান। পাক-সন্ত্রাসের কথা বিশ্বকে জানাতে বিভিন্ন দেশে বহুদলীয় সাংসদীয় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সেই প্রতিনিধি দলে তৃণমূলের তরফে ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ৪৮ জন সাংসদকে পাঠানো হয়েছিল বিভিন্ন দেশে। প্রতিনিধি দলের প্রথম গন্তব্য ছিল জাপান। টোকিও ভারতীয় দূতাবাসের জাপানের প্রতিনিধিদের বৈঠক হয়। এরপর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুরে যান অভিষেকরা।
জাপানে গিয়ে বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক। টোকিওর ইয়াসুকুনি মন্দিরেও বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন তিনি।
Lok Sabha Speaker Shri Om Birla has constituted Parliamentary Friendship Groups with more than 60 countries. This landmark initiative reflects a conscious effort to deepen legislative dialogue across continents and strengthen structured Parliament-to-Parliament cooperation. It…
— LOK SABHA (@LokSabhaSectt) February 23, 2026
এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলে তৃণমূলের তরফে কে থাকবেন? তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমে ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু কেন্দ্রের সম্মতির পরেও শেষ মুহূর্তে বহরমপুরে সাংসদের নাম প্রত্যাহার করে নেয় তৃণমূল। এরপর মঙ্গলবার দলের তরফে এক্স হ্যান্ডল পোস্টে জানানো হয়, তৃণমূলের প্রতিনিধি হিসেবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নাম বেছে নেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
(Feed Source: zeenews.com)
