আগামী এপ্রিল মে মাসের মধ্যেই কেরলে বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার কথা৷ তার আগেই নাম বদল হল রাজ্যের৷
কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের, ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের৷
কেরলের নাম বদল করে কেরলম করার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷
২০২৪ সালের ২৪ জুন কেরল বিধানসভায় সর্বসম্মত ভাবে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হয়েছিল৷ সেই প্রস্তাব অনুযায়ী কেরলের নতুন নাম কেরলম করার কথা বলা হয়৷
কিছু দিনের মধ্যেই কেরলে বিধানসভা ভোটের ঘোষণা হবে৷ তার আগে রাজ্যের নাম বদলের এই প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷
বিস্তারিত আসছে…
(Feed Source: news18.com)