Youtuber Death: কেন প্রেম দিলে না প্রাণে! খুব চাওয়া ‘ভালোবাসা’ হারিয়ে শেষ পথ বেছে নিলেন জনপ্রিয় তরুণী ইউটিউবার…

Youtuber Death: কেন প্রেম দিলে না প্রাণে! খুব চাওয়া ‘ভালোবাসা’ হারিয়ে শেষ পথ বেছে নিলেন জনপ্রিয় তরুণী ইউটিউবার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আর নিজেকে সামলাতে পারলেন না। মাত্র ২১ বছর বয়সেই চরম সিদ্ধান্ত ইউটিউবারের। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কোমালির দেহ। ঘটনাটি হায়দরাবাদের রায়দুর্গম এলাকার।

পুলিস সূত্রে জানা গিয়েছে, কোমালি আদতে বিশাখাপত্তনমের বাসিন্দা। হায়দরাবাদে বি.এসসি পড়ার পাশাপাশি তিনি ইউটিউবে কনটেন্ট তৈরির কাজ করতেন। নিখিল রেড্ডি নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তথা ইউটিউবারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তবে বছরখানেক আগে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

রায়দুর্গম থানার ইন্সপেক্টর ভেঙ্কান্না জানান, বিচ্ছেদের পরও কোমালি নিখিলকে বারবার যোগাযোগ করার চেষ্টা করতেন। তিনি বলেন, ‘এটি একতরফা ভালোবাসার বিষয় ছিল। অখিল তাকে এড়িয়ে চলতেন এবং বারবার অনুরোধ করেছিলেন যেন তাকে বিরক্ত না করা হয়।’

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কোমালির মা কুয়েতে কর্মরত এবং বাবা বিশাখাপত্তনমে থাকেন। সেই কারণে তিনি মাণিকোন্ডার চিত্রপুরী কলোনিতে কাকার বাড়িতে থাকতেন। অভিযোগ যে, গত মঙ্গলবার নিখিলের সঙ্গে ফোনে তাঁর তীব্র কথা কাটাকাটি হয়। এর পরেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য যে, ছয় মাস আগেই একবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তবে তখন আত্মীয়দের হস্তক্ষেপে বড় কোনও বিপদ ঘটেনি।

খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালে পাঠিয়েছে। রায়দুর্গম পুলিস জানিয়েছে, ইতোমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনও প্ররোচনা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, রাস্তার কুকুরের কামড় থেকে জলাতঙ্ক (ব়্যাবিস) হওয়ার চরম ভয়ে আত্মঘাতী ৩০ বছরের ব্যাংককর্মী। মর্মান্তিক ঘটনাটি মহারাষ্ট্রের কল্যাণের তিসগাঁও নাকা এলাকায়। মৃত যুবকের নাম আয়াস বিশ্বনাথ আমিন।

পুলিস সূত্রে খবর, গত আট বছর ধরে এক ব্যাংকের থানে শাখায় কর্মরত ছিলেন আয়াস। কয়েক দিন আগে তাকে একটি রাস্তার কুকুর কামড়ায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার পর তিনি জলাতঙ্ক প্রতিরোধী ইনজেকশন বা ভ্যাকসিন নেওয়া শুরু করেছিলেন। কিন্তু মাত্র একটি ডোজ নেওয়ার পর থেকেই তার মধ্যে তীব্র মানসিক উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়। তার মনে হচ্ছিল, জলাতঙ্কের লক্ষণগুলো ইতিমধ্যেই তার শরীরে প্রকাশ পেতে শুরু করেছে। তারপরই তিনি চরম পদক্ষেপ নেন।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(Feed Source: zeenews.com)