Rinku Singh: কোয়ার্টার ফাইনালের আগেই প্রয়াত ভারতীয় দলের তারকা ক্রিকেটারের বাবা! আচমকাই নেমে এল শোকের ছায়া…

Rinku Singh: কোয়ার্টার ফাইনালের আগেই প্রয়াত ভারতীয় দলের তারকা ক্রিকেটারের বাবা! আচমকাই নেমে এল শোকের ছায়া…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার বিকেলেই কলকাতা বিমানবন্দরে নামবে ভারতীয় ক্রিকেট দল। তার আগেই মাথার ছাদ হারিয়ে ফেললেন কেকেআর (KKR) স্টার রিঙ্কু সিং। শুক্রবার সকালে রিঙ্কু সিংয়ের বাবা প্রয়াত হয়েছেন। দীর্ঘ সময় ধরে স্টেজ ৪ লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন রিঙ্কুর বাবা খানচন্দ্র সিং।

প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং সোশ্যাল মিডিয়ায় এই শোকসংবাদটি জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শোকের ছায়া রিঙ্কুর পরিবারে:
বেশ কিছুদিন ধরেই খানচন্দ্র সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। চিকিৎসকরা তাকে স্থিতিশীল করার আপ্রাণ চেষ্টা করলেও শুক্রবার সকালে তাঁর জীবনাবসান হয়। বাবার অসুস্থতার খবর পেয়ে রিঙ্কু আগেই একবার বাড়ি গিয়েছিলেন, কিন্তু পরে দলের সঙ্গে যোগ দিতে চেন্নাই ফিরে আসেন। তঁবে বাবার মৃত্যুর সংবাদ পাওয়ার পর ২৮ বছর বয়সী এই ব্যাটার আবারও আলিগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

লড়াকু বাবার লড়াই:

রিঙ্কুর বাব খানচন্দ্র একসময়ে বাড়ি বাড়ি এলপিজি সিলিন্ডারও ডেলিভারি করেছেন সংসার টানতে। চরম আর্থিক অনটন সত্ত্বেও তিনি রিঙ্কুর ক্রিকেটে কোনও বাধা আসতে দেননি। রিঙ্কুর আজকের সাফল্যের পেছনে তাঁর বাবার অবদান অনস্বীকার্য। পরে রিঙ্কুই সংসারের হাল ধরেছেন। গত বছর রিঙ্কু তাঁর বাবাকে ৩.১৯ লক্ষ টাকা মূল্যের একটি দামি বাইক উপহার দিয়ে চমকে দিয়েছিলেন। কেকেআরের অফিসিয়াল ইউটিউব পেজে রিঙ্কুর একটি সাক্ষাৎকার আপলোড করা হয়েছিল। সেখানে রিঙ্কু বলেছিলেন যে, একটা সময়ে চোটের জন্য খেলতে পারছিলেন না তিনি। যা দেখে তাঁর বাবা ২-৩ দিন কিছু খাননি। সেই সময় রিঙ্কুই ছিলেন বাড়ির একমাত্র রোজগেরে ছেলে।

বিশ্বকাপের মাঝেই রিঙ্কুর জীবনে ঝড়

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ চলাকালীনই এই বড় ধাক্কা খেলেন রিঙ্কু। জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার এইট ম্যাচে তিনি মূল একাদশে ছিলেন না, তবে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন। চলতি টুর্নামেন্টে ফিনিশারের ভূমিকায় ৫টি ম্যাচ খেলেছেন তিনি।

রিঙ্কুর খেলা নিয়ে অনিশ্চয়তা
রবিবার ভারতের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায়। এই ম্যাচে যারা জিতবে, তারাই সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। এই পরিস্থিতিতে রিঙ্কু কি আবারও দলে ফিরবেন? বিসিসিআই (BCCI) বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আপাতত শোকাতুর পরিবারের পাশে থাকতেই তিনি ছুটির সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা যাচ্ছে।

রিঙ্কুর এখনও পর্যন্ত বিশ্বকাপ

এখনও পর্যন্ত বিশ্বকাপে রিঙ্কুর ব্যাট হাতে মিশ্র অভিজ্ঞতাই হয়েছে। খুব কম বল বাকি থাকতেই তিনি ক্রিজে নেমেছেন। রিঙ্কু পাঁচ ইনিংসে মাত্র ২৪ রান করেছেন, দু’বার অপরাজিত থেকেছেন এবং তার সর্বোচ্চ স্কোর ১১*। এই বছর ১০টি টি-টোয়েন্টিআই-তে বাঁ-হাতি এই ব্যাটার ৮ ইনিংসে ২৮.৭৫ গড়ে ১১৫ রান করেছেন, তাঁর স্ট্রাইক রেট ১৩২.১৮ এবং সেরা স্কোর ৪৪*।

(Feed Source: zeenews.com)