এমনিতে হবে না! এই বিশেষ জলে ধুয়ে নিন ফল ও সবজি! তবেই দূর হবে ক্ষতিকর জীবাণু ও রাসায়নিক

এমনিতে হবে না! এই বিশেষ জলে ধুয়ে নিন ফল ও সবজি! তবেই দূর হবে ক্ষতিকর জীবাণু ও রাসায়নিক
ফল ও সবজি কীভাবে পরিষ্কার করবেন? বাজারে বিক্রি হওয়া ফল ও সবজিতে নানা ক্ষতিকর রাসায়নিক ও জীবাণু লেগে থাকতে পারে। তাই খাওয়ার আগে সেগুলি বিশেষভাবে ধুয়ে নেওয়া জরুরি।

শহরের অধিকাংশ মানুষ বাজার থেকেই ফল ও সবজি কিনে ব্যবহার করেন। ক্ষেত থেকে বাজার এবং সেখান থেকে দোকানে পৌঁছনোর সময় ফল ও সবজি নষ্ট না হওয়ার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল স্প্রে করা হয়। চাষের সময়ও ব্যবহৃত হয় নানা কীটনাশক ও রাসায়নিক। বাজারে দীর্ঘক্ষণ পড়ে থাকলে তাতেও জীবাণু জন্মাতে পারে। ফলে যেগুলোকে স্বাস্থ্যকর ভেবে খাওয়া হচ্ছে, সেগুলোই উল্টে শরীরের ক্ষতি করতে পারে।

শুধু জল দিয়ে ধুয়ে নেওয়া যথেষ্ট নয়। বিশেষ দ্রবণ তৈরি করে সঠিক পদ্ধতিতে ফল ও সবজি পরিষ্কার করা উচিত।

অন্ত্রবিশেষজ্ঞ ও চিকিৎসক সৌরভ শেঠি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছেন, ফল ও সবজিতে থাকা কীটনাশক, জীবাণু ও মাইক্রোব শরীরে প্রবেশ করে অসুস্থ করতে পারে। তাই সঠিকভাবে পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজন।

কী ভাবে ফল ও সবজি পরিষ্কার করবেন?

সব ফল ও সবজি একইভাবে ধোয়া যায় না। যেমন স্ট্রবেরি, পালং শাক, কেল, আঙুর, আপেল ও পিচ—এসবের উপর তুলনামূলক বেশি পরিমাণে কীটনাশক ও জীবাণু থাকে। তাই এগুলো খাওয়ার আগে ভালোভাবে ধোয়া জরুরি।

প্রথমে ফল ও সবজি ২-৩ মিনিট সাধারণ জলে ধুয়ে নিন। এতে উপরের স্তরের বেশিরভাগ কীটনাশক সরে যায়।

ভিনিগার দিয়ে পরিষ্কার করার উপায়

বাজার থেকে আনা ফল ও সবজি পরিষ্কার করার সহজ পদ্ধতি হল ভিনিগার ব্যবহার করা।

একটি পাত্রে ১ ভাগ ভিনিগার ও ৩-৪ ভাগ জল মিশিয়ে দ্রবণ তৈরি করুন।

এই মিশ্রণে ফল ও সবজি প্রায় ১৫ মিনিট ভিজিয়ে রাখুন।

তারপর তুলে আবার পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিন।

সম্পূর্ণ জল শুকিয়ে গেলে ফ্রিজে সংরক্ষণ করুন।

বেকিং সোডা দিয়ে পরিষ্কার করার উপায়

সাধারণ জলের পাশাপাশি বেকিং সোডা ব্যবহার করেও ফল ও সবজি পরিষ্কার করা যায়।

এর জন্য ২-৩ কাপ জলে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন।

এই জলে ফল ও সবজি ১৫ মিনিট ভিজিয়ে রাখুন।

তারপর তুলে পরিষ্কার জলে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিন।

পুরোপুরি শুকিয়ে গেলে ফ্রিজে রাখুন।

সঠিকভাবে ধোয়া হলে ফল ও সবজি থেকে ক্ষতিকর রাসায়নিক ও জীবাণুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

(Feed Source: news18.com)