
এ ছাড়াও নদিয়া জেলায় (Nadia Voter List) প্রায় ২ লক্ষ ১৬ হাজার নাম চলে যেতে পারে অ্যাজুডিকেশন তালিকায়, জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। তবে, এই কথাও ঠিক যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যাওয়া মানেই সব শেষ, এমন নয়। অ্যাজুডিকেশন কিন্তু এখনও চলতে থাকবে। এ ছাড়াও আগামীতে এই চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে যুক্ত হতে থাকবে সাপ্লিমেন্টারি তালিকাও।
ইতিমধ্যেই নদিয়া পুলিশ জেলার (Nadia Police District) দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে আইপিএস গৌরব শর্মাকে। নদিয়ার একাধিক জায়গায় ইতিমধ্যেই রুটমার্চ করা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। তাহেরপুর থানার বীরনগর বড়বাজার এলাকা থেকে রুটমার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, গতকাল থেকেই এ রাজ্যের আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। আজ, এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের দিনই রুটমার্চ শুরু করল তারা। আগামী কাল থেকে জেলায় জেলায় টহল দেওয়া শুরু করবে বাহিনী।
চূড়ান্ত ভোটার (SIR Final List) তালিকা প্রকাশ নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “আজ যে চূড়ান্ত তালিকা বেরোচ্ছে, এর পর যে আর কিছু হবে না, এমন নয়। আগামীতে অ্যাজুডিকেশন হতে থাকবে। আর সেই অনুযায়ী এই চূড়ান্ত তালিকা আপডেট হতে থাকবে।” এ ছাড়াও তিনি মানুষকে আতঙ্কিত হতেও বারণ করছেন।
ধাপে ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে থাকলেও এখনও ৬০ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি ঝুলে রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণেই চূড়ান্ত তালিকাভুক্ত হতে পারছে না এই সব ভোটারের নামও। জানা গিয়েছে ক্রমাগত এই চূড়ান্ত তালিকায় নাম যুক্ত হতে থাকলেও জন গিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার যে শেষ তারিখ, সেই দিন যে লিস্ট বেরোবে, সেই সব নাম নিয়েই হবে নির্বাচন।
(Feed Source: abplive.com)
