নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল ‘ECI-Net’ অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Election Commission : গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে নির্বাচন কমিশন নিয়ে এল এক যুগান্তকারী মোবাইল অ্যাপ্লিকেশন — ‘ECI-Net’। আগে ভোটারদের বিভিন্ন পরিষেবার জন্য একাধিক ওয়েবসাইট বা অ্যাপ (যেমন ভোটার হেল্পলাইন বা সি-ভিজিল) ব্যবহার করতে হতো। কিন্তু এখন থেকে সেই সব সুবিধা মিলবে এই একটি মাত্র প্ল্যাটফর্মেই। ECI-Net অ্যাপ আসলে কী ? এটি নির্বাচন কমিশনের তৈরি একটি ইউনিফায়েড মোবাইল অ্যাপ্লিকেশন। এর মূল লক্ষ্য হল, নির্বাচনী প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ করা। সাধারণ ভোটার থেকে শুরু…










