
BJP Sankalpa Patra: BJP জিতলে মহিলাদের চাকরিতে সংরক্ষণ, বেকাররা চাকরির পরীক্ষার জন্যও পাবেন থোক টাকা, কত জানেন?বিজেপির সংকল্প পত্র প্রকাশে অমিত শাহ ঘোষণা করেন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্যও টাকা পাবেন বেকার যুবকরা। সেই সঙ্গে মহিলাদের জন্যও ঘোষণা করেন অমিত শাহ।
BJP জিতলে মহিলাদের চাকরিতে সংরক্ষণ, বেকাররা চাকরির পরীক্ষার জন্যও পাবেন থোক টাকা, কত জানেন?
কলকাতা: ভোটে জিতলে মহিলা বেকারদের পাশাপাশি বেকারত্ব দূরীকরণ নিয়েও বড় ঘোষণা করল বিজেপি। বিজেপির সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠানে বিজেপি নেতা অমিত শাহ ঘোষণা করেন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য এককালীন ১৫,০০০ টাকা দেওয়া হবে বেকার যুবকদের। অর্থাৎ সরকারি চাকরি বা এই ধরনের প্রতিযোগিতা মূলক পরীক্ষার যারা প্রস্তুতি দিচ্ছেন তারা এককালীন ১৫ হাজার টাকা পাবেন বলে ঘোষণা করা হয়েছে।
সেই সঙ্গে ক্ষমতায় এলে মহিলাদের জন্যও ঢালাও অনুদানের ঘোষণা করেন অমিত শাহ। প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়ার ঘোষণা করেন তিনি। বেকারদের জন্য এখানেই শেষ নয়, ৫ লক্ষ যুবককে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। যার মধ্যে ৫ লাখ অনুদান হিসেবে দেওয়া হবে।
মহিলাদের বেকারত্ব দূরিকরণের জন্যও বড় ঘোষণা করেন শাহ। বিজেপি ক্ষণতায় জিতলে মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা হবে। অর্থাৎ এখন যেমন সংরক্ষণ রয়েছে তা সঙ্গেই যুক্ত হতে পারে ৩৩ শতাংশ সংরক্ষণ। সেই সঙ্গে অমিত শাহ আরও প্রতিশ্রুতি দেন, স্থায়ী চাকরির ব্যবস্থা করব, যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে। সেই সঙ্গে আশ্বস্ত করেও ঘুষের বিনিময়ে হবে না চাকরি।
মহিলা এবং বেকার যুবকদের জন্য বিপুল টাকার ঘোষণা করেছে বিজেপি। সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠানে মধ্য এবং নিম্নবিত্ত মহিলাদের জন্য এবং বেকার যুবকদের জন্য মাসে বিপুল টাকার ঘোষণা। ৩০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করল বিজেপি।
বর্তমানে মহিলারা ১৫০০ টাকা করে মাসে পান লক্ষ্মীর ভান্ডারে। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে সেই টাকা বাড়ানোর কথা ঘোষণা করলেন অমিত শাহ। বাংলায় আগে লক্ষ্মীর ভান্ডার চালু হলেও পরে বিজেপি পরে বিভিন্ন রাজ্যে মহিলাদের টাকা দেওয়ার প্রকল্প চালু করে।
