
Arijit Singh: এবার তিনি কথা রাখলেন৷ প্লেব্যাক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে এল শিল্পীর নতুন গান ‘রায়না’।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে অরিজিতের নতুন গান।
সিনেমায় প্লে ব্যাক করবেন না অরিজিৎ সিং। মুহূর্তের মধ্যে যেন আকাশ ভেঙে পড়েছিল অনুরাগীদের মাথায়৷ কিন্তু এর আসল কারণ কী, তার উত্তর হয়তো এখনও খুঁজে বেড়াচ্ছেন ভক্তরা৷
তবে এবার তিনি কথা রাখলেন৷ প্লেব্যাক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে অরিজিতের নতুন গান। গত ২৭ জানুয়ারি অরিজিৎ সিং আচমকা ঘোষণা করেন প্লেব্যাক আর করবেন না।
শিল্পীর সোশ্যাল মিডিয়া পোস্ট যেন বিনা মেঘে বজ্রপাতের মতো লেগেছিল অনুরাগীদের। তবে বলেছিলেন গান ছাড়ছেন না।
মাত্র ৩৯ বছর বয়সে ‘প্লেব্যাক সিঙ্গিং’ -এর দুনিয়াকে বিদায় জানানোর সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর প্রিয় ভক্তরা।
বরং তিনি আরও ভাল কিছু করবেন। এবার কথা রাখলেন অরিজিৎ। প্লেব্যাক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে এল শিল্পীর নতুন গান ‘রায়না’।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে অরিজিতের নতুন গান।
প্লেব্যাক থেকে অবসরের কথা জানানোর কয়েক সপ্তাহ পর অনুরাগীদের উদ্দেশে তিনি স্পষ্ট করে জানালেন, তিনি আর নতুন প্লেব্যাক কাজ নিচ্ছেন না ঠিকই, কিন্তু এখনও বহু অসম্পূর্ণ গান রয়েছে। সেই সব গান ধীরে ধীরেমুক্তি পাবে।
অরিজিৎ আরও জানান, চলতি বছর জুড়েই এমন বেশ কিছু গান প্রকাশিত হতে পারে, এছাড়াও আগামী বছরেও সে তালিকা গড়াতে পারে৷ তবে নতুন কোনও অ্যাসাইনমেন্ট নেবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন গায়ক।
(Feed Source: news18.com)
