Arijit Singh: বস নন, এক্কেবারে ঘরের দাদা! হঠাৎ নিজের ‘হেঁশেল’-এ হাজির অরিজিৎ যা করলেন, আবেগে আপ্লুত কর্মীরা
Arijit Singh: মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের রেস্তোরাঁ ‘হেঁশেল’-এ কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন অরিজিৎ সিং! সেলফি ও আড্ডায় মাতলেন ঘরের ছেলে অরিজিৎ।মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অবস্থিত নিজের রেস্তোরাঁ ‘হেঁশেল’-এ সাধারণ পাঞ্জাবি-পাজামা পরে কর্মীদের সঙ্গে আড্ডা ও সেলফি তুলতে ব্যস্ত অরিজিৎ সিং মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাটের ব্যালকনি থেকে আরব সাগর দেখা যায়। চাইলেই সেখানেই কাটিয়ে দিতে পারতেন গোটা জীবন। কিন্তু মন টেকে না। মন পড়ে থাকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এক চিলতে উঠোনে, যেখানে মাটির গন্ধ আছে। দেশের প্রথম সারির তারকা হওয়া সত্ত্বেও আজও…










