না ফেরার দেশে গায়িকা সুমন কল্যাণপুর, কিংবদন্তির প্রয়াণে গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

না ফেরার দেশে গায়িকা সুমন কল্যাণপুর, কিংবদন্তির প্রয়াণে গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

PM Modi Condoles Suman Kalyanpur’s Death: রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রবীণ গায়িকা সুমন কল্যাণপুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁকে একজন অসাধারণ শিল্পী হিসেবে স্মরণ করেছেন, যাঁর সুমধুর কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে সমৃদ্ধ করেছে।

সুমন কল্যাণপুরের প্রয়াণে শোকপ্রকাশ নরেন্দ্র মোদির

মুম্বই: ফের দুঃসংবাদ মিউজিক ইন্ডাস্ট্রিতে৷ রবিবার সন্ধ্যায় প্রয়াত হলেন প্রবীণ গায়িকা সুমন কল্যাণপুর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি৷ সুরেলা কণ্ঠের জাদুতে তিনি মুগ্ধ করেছিলেন সমস্ত ভক্তদের৷ লতা মঙ্গেশকর বলিউডের রাজত্বকালেই নিজের জায়গা করে নেন সুমন কল্যাণপুর৷ কিংবদন্তির গায়িকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷