
ওমানের মুসন্দম অঞ্চলের উপকূল ধরে, হরমুজ প্রণালী এগোচ্ছিল ‘Skylight’ নামের তেলের ট্যাঙ্কারটি। তাতে পালাউয়ের পতাকা লাগানো ছিল। সেই সময়ই ইরানের ছোড়া ড্রোন আছড়ে পড়ে ট্যাঙ্কারটির উপর। এর পর দুকম বন্দরেও ড্রোন হামলা চালায় ইরান। ওমানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, কমপক্ষে চারজন আহত হয়েছেন। মুসন্দম কৌশলগত ভাবেও গুরুত্বপূর্ণ। ইরানের সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে তাদের হাতেও। সেখান দিয়ে পৃথিবীর এক পঞ্চমাংশ তেল সরবরাহ করা হয়।
BREAKING:
Iran has attacked the Palau-flagged oil tanker Skylight as it was passinf through the Strait of Hormuz right off the coast of Oman.
4 sailors wounded in the attack. The entire crew has been evacuated. pic.twitter.com/wDX5X2czq6
— Visegrád 24 (@visegrad24) March 1, 2026
আন্তর্জাতিক তেল সরবরাহে হরমুজ প্রণালীর গুরুত্ব অসীম। পৃথিবীর অন্যতম স্পর্শকাতর জলপ্রণালী বা চেকপয়েন্ট হিসেবেও পরিচিত সেটি। মুসন্দম কৌশলগত ভাবেও গুরুত্বপূর্ণ। ইরানের সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে তাদের হাতেও। সেখান দিয়ে পৃথিবীর এক পঞ্চমাংশ তেল সরবরাহ করা হয়। যে তেলের ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়েছে, তাতে মোট ২০ জন কর্মী ছিলেন, যার মধ্যে ভারতীয় ছিলেন ১৫ জন। পাঁচ জন ইরানের নাগরিকও ছিলেন। মুসন্দম থেকে ৫ নটিক্যাল মাইল দূরত্বে তেলের ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়। জাহাজ থেকে অনেককে উদ্ধার করা হয়েছে।
The State of Qatar strongly condemns the Iranian attacks that targeted the commercial port of Duqm in the sisterly Sultanate of Oman and an oil tanker off its coast. Qatar describes the attacks as a violation of the Sultanate’s sovereignty, an unacceptable escalation, and a… pic.twitter.com/KdkorYR8OY
— ANI (@ANI) March 1, 2026
গতকাল থেকে পশ্চিম এশিয়া জুড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও, তা ওমান পর্যন্ত পৌঁছয়নি। এবার ওমান বন্দরেও হামলা হল। এই হামলার তীব্র নিন্দা করেছে কাতার। ইরানের এই হামলায় ওমানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে বলে দাবি তাদের। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আহ্বান জানিয়েছে তারা।
শনিবার সকালে আমেরিকা এবং ইজ়রায়েলই প্রথম ইরানে হামলা চালায়। সেই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই। আর তার পর থেকেই উপসাগরীয় দেশগুলিতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। রবিবার নতুন করে তেহরানে হামলা চালিয়েছে ইজ়রায়েলও। এমন পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধের দামাম বেজে গিয়েছে বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ।
(Feed Source: abplive.com)
