
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ, বৃহস্পতিবার সকাল ১১:০৪ মিনিটে সিকিমের গ্যাংটক জেলায় একটি ৪.৬ মাত্রার ভূমিকম্প (4.6-magnitude earthquake struck near Gangtok) অনুভূত হয়েছে। এই খবর নিশ্চিত করেছে ‘ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’ (India’s National Center for Seismology) তথা ‘এনসিএস’ (NCS)। সিকিমে ভূমিকম্প ঘটায় স্পষ্টতই উদ্বেগ বেড়েছে।
কাঁপল সিকিম
৪.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল সুখী দেশ সিকিম! মাত্র ঘণ্টাখানেক আগে ভারতের সিকিমের গ্যাংটক জেলার কাছে এই ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ১১:০৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি প্রথম এই তথ্য জানায়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে এর উৎস।
কম্পন কোথায় কেমন?
এই কম্পন কোথায় কেমন অনুভূত হয়েছে? প্রাথমিক তথ্য অনুযায়ী, উপকেন্দ্রের (Epicenter) নিকটবর্তী এলাকার মানুষজন বেশ ভালোভাবেই এই কম্পন টের পেয়েছেন। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম, তবে ঘরবাড়ির তাক থেকে ছোটখাটো জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালার কাচ ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটতেই পারে, হয়তো ঘটেছেও।
সিকিম-বাংলা জুড়ে
ইউকসোম (Yuksom) জায়গাটি উপকেন্দ্র থেকে মাত্র ৫ কিমি দূরে, এখানে হালকা কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে সিকিমের অন্যান্য শহরেও। যেমন নামচি (২৮ কিমি), গ্যাংটক (৩৬ কিমি), দার্জিলিং (৪১ কিমি), কালিম্পং (৪২ কিমি) এবং কার্শিয়াং (৫৮ কিমি) এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। খুবই মৃদু কম্পন অনুভূত হয় শিলিগুড়ি (৭৯ কিমি)-তেও! নকশালবাড়ি (৮০ কিমি) এলাকায়!
সতর্কতা
ঘন ঘন ভূমিকম্প যেন এই সময়ের ধর্ম। পৃথিবী জুড়ে যখন-তখন যত্র-তত্র ভূমিকম্প ঘটছে। এই ভূমিকম্পের মাত্রা তুলনায় কম, তবে এর গভীরতা খুব বেশি নয়। ফলে, ভূমিকম্পের প্রভাবে ক্ষয়ক্ষতি ভালোই হতে পারে। তবে, এখনও খবর আসেনি। তবে, আফটারশক আসতেই পারে। সতর্ক রয়েছে সব পক্ষই।
(Feed Source: zeenews.com)
