PM Narendra Modi: বাহরিনের রাজা-সৌদির যুবরাজকে ফোন প্রধানমন্ত্রী মোদির, হামলার নিন্দা করে প্রবাসী ভারতীয়দের সুরক্ষায় অগ্রাধিকারের বার্তা

PM Narendra Modi: বাহরিনের রাজা-সৌদির যুবরাজকে ফোন প্রধানমন্ত্রী মোদির, হামলার নিন্দা করে প্রবাসী ভারতীয়দের সুরক্ষায় অগ্রাধিকারের বার্তা

PM Narendra Modi: প্রতিবেশী দেশে ইরানের হামলার নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, ফোনে কথা বাহারিনের রাজা ও সৌদির যুবরাজের সঙ্গে।

বাহরিনের রাজা-সৌদির যুবরাজকে ফোন প্রধানমন্ত্রী মোদির (ফাইল ছবি)

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত জারি। ইরান এবং তার পার্শ্ববর্তী দেশগুলিতে আটকে পড়েছেন বহু ভারতীয়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বাহরিনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, যেখানে তিনি উভয় দেশের উপর ইরানের হামলার নিন্দা করেছেন এবং শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক প্রচেষ্টার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।