Shocking News:বাবাকে কুপিয়ে খুন করে বিরিয়ানি খেল ছেলে, বাবার দেহ ট্যাঙ্কে ফেলে রাতে নিশ্চিন্তে ঘুম

Shocking News:বাবাকে কুপিয়ে খুন করে বিরিয়ানি খেল ছেলে, বাবার দেহ ট্যাঙ্কে ফেলে রাতে নিশ্চিন্তে ঘুম

ছেলের মদ্যপান করার অভ্যাসের প্রতিবাদ করে বাবা! সেই নিয়ে দু’জনের মধ্যে অশান্তি বাঁধে! রাগে বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে ছেলে। তার পর বাবার দেহ জলের ট্যাঙ্কে ফেলে রেখে ‘সুপুত্র’ যায় বিরিয়ানি খেতে

ছত্তিশগড়: রোজ রাতেই মদ্যপান করে ফিরত ছেলে! এই নিয়ে বাবা-ছেলের মধ্যে অশান্তি লেগেই থাকত! একদিন অশান্তির ফলই হল মর্মান্তিক! মদ্যপানের প্রতিবাদ করায় বাবাকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করল খোদ ছেলে। এখানেই শেষ নয়! বাবাকে খুন করার পর মৃতদেহ জলের ট্যাঙ্কে রেখে ‘সুপুত্র’ গেল বিরিয়ানি খেতে। এর পর রাতে বাড়ি ফিরে নিশ্চিন্তে ঘুমিয়েও পড়ল!