‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল

‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল

Xueqin Jiang US-Iran War Prediction: জোর যুদ্ধ চলছে আমেরিকা-ইজ়রায়েল এবং ইরানের মধ্যে। সেই আবহেই ‘চিনের নস্ত্রাদামুসে’র ভবিষ্যদ্বাণী ঘিরে শোরগোল।

ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল

একযোগে ইরানের উপর হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজ়রায়েল। আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে শীর্ষ আধিকারিকদের। মেয়েদের স্কুলে পর্যন্ত হামলা চালানো হয়। ১৭০ খুদের দেহ সমাধিস্থ করতে গণকবর খুঁড়তে হয়ে ইরানে। ইরানের তরফে পাল্টা হামলা চালালেও, আমেরিকা এবং ইজ়রায়েলের সামনে তারা কতদিন টিকতে পারবে, তা নিয়ে সন্দিহান অনেকেই।

সেই আবহে ‘চিনের নস্ত্রাদামুস’ হিসেবে পরিচিত, অধ্যাপক Xueqin Jiang-এর ভবিষ্যদ্বাণী ঘিরে শোরগোল। Predictive History নামের ইউটিউব চ্যানেল চালান তিনি। তাঁর দাবি করেছেন, ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা।

২০২৪ সালে অনলাইন ক্লাস নেওয়ার সময় ওই ভবিষ্যদ্বাণী করেছিলেন Xueqin. পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। Xueqin-এর ভবিষ্যদ্বাণীকে অনেকেই গুরুত্ব দিয়ে দেখছেন। কারণ ২০২৪ সালে আরও যে দু’টি ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি, তা হাতেনাতে ফলে গিয়েছে। আর সেই দু’টি ভবিষ্যদ্বাণী ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে।

২০২৪ সালের মে মাসে যে ভবিষ্যদ্বাণী করেন Xueqin, তাতে তিনি জানিয়েছিলেন, আমেরিকায় যদি ক্ষমতায় ফেরেন ট্রাম্প, তাহলে অসম্ভব ভূরাজনৈতিক চাপ তৈরি হবে তাঁর উপর। এর ফলে ইরানের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে পারেন তিনি।

ট্রাম্প সরকারের সঙ্গে ইরানের সামরিক সংঘর্ষ বাঁধতে পারে বলে দ্বিতীয় ভবিষ্যদ্বাণীটি করেন Xueqin. কিন্তু সেই সংঘর্ষ আমেরিকার জন্য বিপর্যয়কর হতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি। ইতিহাসের উদাহরণ টেনে Xueqin জানান, এথেন্স যখন সিসিলি আক্রমণ করে, এথেন্সের জয় নিশ্চিত বলেই মনে করা হয়েছিল। কিন্তু ফল হয়েছিল উল্টো।

Xueqin যুক্তি দেন, ভৌগলিক কারণেও ইরান সুবিধাজনক জায়গায়। বন্ধুর পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন। ইরানের ভিতর থেকে কঠোর প্রতিরোধের মুখোমুখিও হতে হবে। গোড়ার দিকে যদিও বা সাফল্য মেলে, শেষ পর্যন্ত কৌশল মুখ থুবড়ে পড়বে।

কিন্তু আমেরিকা হারবে বলে কী করে ধরে নিচ্ছেন Xueqin? আমেরিকার একটি টিভই চ্যানেল এই প্রশ্ন করলে Xueqin বলেন, “যুদ্ধের গতিপ্রকৃতি বিশ্লেষণ করেই এমন মনে হয়েছে আমার। আমেরিকার তুলনায় সুবিধাজনক জায়গায় রয়েছে ইরান। এই যুদ্ধে ক্ষয়ক্ষতি অনিবার্য। ইরান এই সংঘাতের জন্য ২০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছে।”

Xueqin আরও বলেন, “ওরা বার বার অনুশীলন করেছে। গত বছর জুন মাসে যে ১২ দিনব্যাপী যুদ্ধ চলে, তাতে নিজেদের ক্ষমতা পরখ করে দেখার সুযোগ হয় ইরানের। আমেরিকা এবং ইজ়রায়েল, দুই দেশের ক্ষমতাও বিশ্লেষণ করে দেখে ওরা। নতুন হামলার জন্য প্রস্তুত হতে অনেকটা সময় পেয়েছে হাতে, আট মাস।”
 
 
ইরানের হয়ে ছায়াযুদ্ধ চালানো সশস্ত্র সংগঠন হুথি, হেজবোল্লা এবং হামাস আমেরিকার মানসিকতা সম্পর্কে ওয়াকিবহাল, আমেরিকার সাম্রাজ্য দুর্বল করে দিতে, গুঁড়িয়ে দিতে তারাও সঠিক কৌশল রচনা করতে শিখে গিয়েছে বলে মত Xueqin-এর।
 
সাম্প্রতিকতম বক্তৃতায় Xueqin জানান, যুদ্ধ দীর্ঘায়িত হবে। তবে যখন শেষ হবে যুদ্ধ, পৃথিবী আর আগের জায়গায় থাকবে না। Xueqin-এর ভবিষ্যদ্বাণী সঠিক কি না, তা সময় এলেই বোঝা যাবে। তবে আমেরিকা-ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধ নিয়ে চারিদিকে যখন শোরগোল, সেই সময় তাঁর ভবিষ্য়দ্বাণী নিয়েও চর্চা শুরু হয়েছে।
 
(Feed Source: abplive.com)