বিশ্বকাপ জিতে দুজনকে কৃতিত্ব দিলেন গম্ভীর! নাম শুনে অবাক অনেকে, ফাইনালে বিরল রেকর্ড

বিশ্বকাপ জিতে দুজনকে কৃতিত্ব দিলেন গম্ভীর! নাম শুনে অবাক অনেকে, ফাইনালে বিরল রেকর্ড
আমদাবাদ: রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর যখন তাঁকে কোচ করে আনা হয়েছিল, দ্রাবিড়ের সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক নিয়ে মুচমুচে খবর ছড়িয়েছিল। যেভাবে দ্রাবিড়কে সরে যেতে হয়েছিল ভারতীয় দলের কোচের পদ থেকে, গম্ভীরকে যেভাবে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদ থেকে ভাঙিয়ে এনে বসানো হয়েছিল টিম ইন্ডিয়ার কোচের চেয়ারে, অনেকে যার নেপথ্যে রাজনৈতিক যোগ দেখেছিলেন।

কোচ হিসাবে প্রথম বিশ্বকাপ জেতার পর গম্ভীর সাফল্যের কৃতিত্ব দিলেন সেই দ্রাবড়কেই!

নিউজ়িল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবূধানে হারিয়ে তৃতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। তারপর সাংবাদিক সম্মেলনে অধিনায়ক সূর্যকুমার যাদবকে পাশে বসিয়ে গম্ভীর বলেন, ‘এই সাফল্যের কৃতিত্ব রাহুল ভাইয়ের। ওঁর হাত ধরেই এই দল তৈরি হয়েছিল। কৃতিত্ব দেব লক্ষ্মণ ভাইকেও। সেন্টার অফ এক্সেলেন্সে দুর্দান্ত কাজ করেছেন। অনেকেই হয়তো জানেন না যে, সেন্টার অফ এক্সেলেন্স ভারতীয় দলের সাপ্লাই লাইন তৈরি করতে বিরাট ভূমিকা নেয়।’

গম্ভীর জানান, তাঁর ড্রেসিংরুমে কঠোর অনুশাসন বলে যা লেখালিখি হয়, তা ভিত্তিহীন। গৌতি বলেন, ‘আমি সবাইকে স্বাধীনতা দিই। যদি দলের কোনও ক্ষতি না হয়, তা হলে কেনই বা বলতে যাব। এখন তো সবাই রিল বানায়। আমি ওসব পারি না। তাই বলে কাউকে আটকাই না। ছেলেরা হাসিখুশি থাকবে সেটা তো ভাল। কোচ মানে তো দক্ষতা, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং শেখানো নয়, কোচিং হল ম্যান ম্যানেজমেন্টও।’ পাশে বসে সূর্য তখন ঘাড় নাড়ছেন।

গম্ভীর কোচ বা ক্রিকেটার হিসাবে কোনও ফাইনাল হারেননি । আইপিএল হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ান ডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ – কখনও হারেননি গম্ভীর। সে ক্রিকেট কেরিয়ারে হোক বা কোচ হিসাবে ।

(Feed Source: abplive.com)