)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইসরায়েলের সঙ্গে লড়াই মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে একের পর এক মিসাইল দেগে দিয়েছে ইরান। পাশাপাশি নিজেই ইসরায়েল-আমেরিকার যৌথ বাহিনীর কাছ থেকে একের পর এক মিসাইল হামলা সহ্য করেছে। তেহরানস কোম, মাশহাদ-সহ দেশের একাধিক শহরে বিধ্বংসী হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা। এখন প্রশ্ন, ওই হামলার ফলে ইরানের এখনওপর্যন্ত ক্ষতি কত। তার একটা পরিসংখ্যান সামনে এসেছে।রেড ক্রিসেন্টের একটি পরিসংখ্যান অনুযায়ী ৭ মার্চ পর্যন্ত ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের ধ্বংস হয়েছে ৬ হাজার ৬৬৮টি অসামরিক জায়গা। ইরানের সংবাদসংস্থা ফার্স নিউজের পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইজরায়েল বেসামরিক জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। তারা অন্তত ৬,৬৬৮ জায়গায় হামলা চালিয়েছে।
গোটা বিশ্বে ইতিমধ্যেই শোরগোল তুলেছে ইরানের একটি মেয়েদের প্রাইমারি স্কুলে ইজরায়েলের বোমা মারার ঘটনা। ওই বোমা মালার ওই স্কুলে ১৩৫ ছাত্রীর মৃত্যু হয়েছে। ইরান হিসেব দিয়েছে ইসরায়েল ও আমেরিকার বোমা হামলা করেছে ৫ হাজার ৫৩৫টি আবাসিক বাড়িতে, ১ হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি এবং শিক্ষপ্রতিষ্ঠান ৬৫টি চিকিৎসা কেন্দ্র। হামলা করা হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির উপরেও।
ইসরায়েল ও আমেরিকায় যৌথ হামলায় এখনওপর্যন্ত ইরানে মারা গিয়েছেন ১ হাজার ৩৩২ জন। রেড ক্রিসেন্টের পরিসংখ্যান অনুষায়াী হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৯৭ জন। এদের মধ্যে ২০০ শিশু। হামলার জেরে ইরানে ১১টি হাসপাতাল ধ্বংস হয়েছে, ৮টি জরুরি চিকিত্সা কেন্দ্র ও ১২ অ্যাম্বুল্যান্স ধ্বংসা হয়েছে। তেহরানে ঘরবাড়ি ছেড়েছেন ১ লাখের বেশি মানুষ। পাশাপাশি ইরানি হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১১ জন, ৬ মার্কিন সেনা নিহত এবং অন্যান্য দেশে নিহত হয়েছেন ১১ জন।
একটা কথা প্রায়শই শোনা যাচ্ছে যে ইসরায়েল-আমেরিকার থেকে অস্ত্রের খরচ ইরানের অনেক কম। ফলে ইরানের যেমন ক্ষতি হচ্ছে তেমনি ইসরায়েলের প্রবল ক্ষতি হচ্ছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাবে, যুদ্ধ শুরুর প্রথম ১০০ ঘণ্টায় ৩৭০ কোটি ডলার খরচ হয়েছে মার্কিন বাহিনীর। অর্থাৎ দিনে খরচ হয়েছে গড়ে ৮৯ কোটি। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলকে দীর্ঘ যুদ্ধে লড়িয়ে দিতে চাইছে ইরান।
(Feed Source: zeenews.com)
