)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফিরছে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট (Essential Commodities Act of 1955)? হ্যাঁ, তেমনই খবর। সরকার আনতে চলেছে এই নিয়ম। ইরানের সঙ্গে ইসরায়েল-মার্কিন যুদ্ধের এই আবহে (US-Israel-Iran war) প্রাকৃতিক গ্যাসের সরবরাহ (supply of natural gas) যাতে স্বাভাবিক (uninterrupted supply) থাকে– সেজন্যই এই ব্যবস্থা। ভারতে এলপিজি গ্রাহকের (LPG consumers) সংখ্যা ৩৩.০৮ কোটি (33.08 crore active LPG consumers)।
এসমা জারি
মার্কিন-ইসরায়েল-ইরান যুদ্ধের মধ্যে প্রাকৃতিক গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এসমা (ESMA) কার্যকর করল সরকার; এর অর্থ কী? মার্কিন-ইসরায়েল-ইরান যুদ্ধের আবহে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার ১৯৫৫ সালের ইসিএ (ECA) তথা ‘এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট’ (যা সাধারণত এসমা বা ESMA হিসেবে পরিচিত) কার্যকর করেছে।
৩৩ কোটি গ্রাহক
সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল দেশে প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি (LPG) সরবরাহ যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করা। বর্তমানে ভারতে ৩৩ কোটিরও বেশি সক্রিয় এলপিজি গ্রাহক রয়েছেন, যাদের কাছে নিরবচ্ছিন্ন পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।
এসমা (ESMA) কী?
সহজ কথায়, আইনটি সরকারকে অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবাগুলির উৎপাদন এবং সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষমতা দেয়। যখন কোনো সংকটজনক পরিস্থিতি বা যুদ্ধের মতো অবস্থা তৈরি হয়, তখন সরকার এই আইনের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে ধর্মঘট বা কাজ বন্ধ রাখা নিষিদ্ধ করতে পারে এবং সাপ্লাই চেইন বা সরবরাহ-শৃঙ্খল ঠিক রাখতে বিশেষ নির্দেশ জারি করতে পারে।
সুরক্ষাকবচ
সম্প্রতি তেমনই পরিস্থিতি চলছে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির অনিশ্চয়তা দেখা দিয়েছে। তেমন ঘটায় ভারত সরকার কোনো প্রকার ঝুঁকি না নিয়ে এই আইনি সুরক্ষাকবচ প্রয়োগ করেছে।
(Feed Source: zeenews.com)
