জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমাটি ১৯ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে। তবে এর আগে ১৮ মার্চ সন্ধ্যা থেকে কিছু হলে ‘পেইড প্রিভিউ শো’ দেখানো হবে। সিনেমা মুক্তির এখনও ৮ দিন বাকি, কিন্তু ইতিমধ্যেই আগাম টিকিট খুব দ্রুত বিক্রি হচ্ছে। অনেক জায়গায় টিকিটের দাম খুব বেশি হলেও দর্শকের আগ্রহে ভাঁটা পড়েনি।
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ টিকিটের দাম কত?
১৮ মার্চ সন্ধ্যা ৪টা থেকে ৫টায় অনেক হলে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার প্রিভিউ শো শুরু হবে। দর্শকরা লক্ষ করেছে, প্রিভিউ শো-এর টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ মাল্টিপ্লেক্সে টিকিটের দাম ৬০০ টাকা থেকে ৯০০ টাকার মধ্যে। আবার IMAX শো-এর টিকিট অনেক জায়গায় ১০০০ টাকা। প্রিমিয়াম রিক্লাইনার সিটের দাম আরও বেশি। সবচেয়ে দামি টিকিট পাওয়া যাচ্ছে, মুম্বইয়ের INOX Megaplex (বোরিভলি)-তে, যার দাম প্রায় ৩১০০ টাকা। তাছাড়াও দিল্লির PVR Select City Walk-এ টিকিটের দাম প্রায় ২৪০০ টাকা। অদ্ভুত বিষয় হল, টিকিটের দাম বেশি থাকার সত্ত্বেও বেশিরভাগ শোর টিকিট প্রায় সবই বিক্রি হয়ে গেছে।
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার মূল হিন্দি ভার্সনে টিকিটের দাম প্রায় ৪১৮ টাকা। ডোলবি সাইন (Dolby Cine) ফরম্যাটের দাম প্রায় ৭৫৯ টাকা। এই দুটো টিকিটের দামই সাধারণের চেয়ে দ্বিগুণ। তাছাড়াও ডাব ভার্সনেও টিকিটের দাম তুলনামূলকভাবে বেশি, কন্নড় ভার্সনে টিকিটের দাম ৪৪৫ টাকা এবং তেলুগু ভার্সনে ২৩০ টাকা, যা সাধারণের চেয়ে বেশ দামি।
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর আগাম বুকিংয়ের দাম?
ইতিমধ্যেই এই সিনেমার আগাম বুকিং রেকর্ড ছুঁয়েছে। প্রিভিউ শোর জন্য ইতিমধ্যে ৩ লক্ষের কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে। এতে আয় হয়েছে ১৫ কোটির বেশি টাকা। এটি ইতিমধ্যেই বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা প্রিমিয়াম বুকিং। ভবিষ্যতে এটি ২৫ কোটির রেকর্ডও ভাঙতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য ধর। সিনেমায় অভিনয়ে করছেন রণবীর সিং- সহ সারা অর্জুন, আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, ড্যানিশ পান্ডোর ও রাকেশ বেদি। এই সিরিজের প্রথম সিনেমা বিশ্বজুড়ে প্রায় ১৩০০ কোটি টাকা আয় করেছিল এবং বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা হয়েছিল। আশা করা হচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ও বড় সাফল্য পেতে পারে।
(Feed Source: zeenews.com)
